নতুনCapscan অনলাইন শপ — ব্যবসার জন্য

ওয়েবসাইট ছাড়াই নিজের অনলাইন শপ — সম্পূর্ণ ফ্রি

ডোমেইন, হোস্টিং, ডাটাবেজ বা মেইনটেন্যান্সের কোনো ঝামেলা নেই। পণ্য যোগ করুন, শপ লিংক শেয়ার করুন — কাস্টমার নিজেই অর্ডার করবে, আর অর্ডার এলেই নোটিফিকেশন পাবেন।

shop.capscanbd.com/আপনার-শপলাইভ
  • কোনো সেটআপ চার্জ নেই
  • ৩০০টি পর্যন্ত পণ্য
  • ক্যাশ অন ডেলিভারি অর্ডার
‹শআপনার শপ✓ ভেরিফাইড
🔍 ৪টি পণ্য খুঁজুন…
T-shirt ৪টি পণ্য
-২৫%
Cotton tee৳৪৫০৳৬০০সাইজ বেছে নিন
-১৫%
Polo shirt৳৫৯৫৳৭০০সাইজ বেছে নিন
-২০%
Graphic tee৳৫২০৳৬৫০সাইজ বেছে নিন
Basic tee৳৩৯০সাইজ বেছে নিন
🎬 ভিডিওতে পুরো প্রক্রিয়া দেখুন

ভিডিওটি চাপলেই চালু হবে।YouTube-এ দেখুন ↗

আগে বনাম এখন

অনলাইনে বিক্রির ঝামেলা, এক লিংকেই শেষ

ওয়েবসাইট বানানো আর চালানোর খরচ ও ঝামেলার কারণে অনেকেই ব্যবসাকে ডিজিটাল করতে পারেন না। Capscan শপে সেটা আর লাগে না।

নিজের ওয়েবসাইটে ঝামেলা

  • ওয়েবসাইট বানাতে ডেভেলপার আর সময়
  • প্রতি বছর ডোমেইন ও হোস্টিংয়ের খরচ
  • ডাটাবেজ, সার্ভার আর নিরাপত্তা নিজের দায়িত্বে
  • অর্ডার ম্যানেজমেন্টের আলাদা সিস্টেম
  • নিয়মিত মেইনটেন্যান্স আর আপডেট
  • Messenger-এ একে একে কথা বলে অর্ডার নেওয়া

Capscan শপে সহজ

  • কয়েক মিনিটে শপ চালু — শুধু পণ্য যোগ করুন
  • ৳০ — ডোমেইন, হোস্টিং বা সেটআপ চার্জ নেই
  • Capscan চালায় সার্ভার, ডাটাবেজ আর নিরাপত্তা
  • ড্যাশবোর্ড ও অ্যাপে সব অর্ডার এক জায়গায়
  • কোনো মেইনটেন্যান্স নেই — সব আপডেট আমরা করি
  • কাস্টমার নিজেই অর্ডার করে, আপনি শুধু কনফার্ম করুন
সুবিধাসমূহ

আপনার শপে যা যা পাবেন

বেশিরভাগ সুবিধাই ফ্রি প্ল্যানে। বাড়তি ব্র্যান্ডিং আর কুপনের জন্য Basic বা Plus।

  • নিজের শপ লিংকshop.capscanbd.com/আপনার-শপ — একটাই লিংক, ফেসবুক প্রোফাইল, পেজ বা WhatsApp-এ শেয়ার করুন।
    ফ্রি
  • ডোমেইন-হোস্টিং খরচ নেইওয়েবসাইট বানানো, সার্ভার, ডাটাবেজ বা মেইনটেন্যান্স — কিছুই লাগবে না, সব চালায় Capscan।
    ফ্রি
  • ৩০০টি পর্যন্ত পণ্যপ্রতিটি পণ্যে ৫টি ছবি, দাম, ছাড়ের আগের দাম, সাইজ আর বিবরণ।
    ফ্রি
  • ক্যাশ অন ডেলিভারি অর্ডারকাস্টমার নাম, মোবাইল আর ঠিকানা দিয়ে নিজেই অর্ডার করে — অ্যাকাউন্ট খুলতে হয় না।
    ফ্রি
  • অর্ডার এলেই নোটিফিকেশননতুন অর্ডার আসার সঙ্গে সঙ্গেই Capscan অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যায়।
    ফ্রি
  • এক জায়গায় অর্ডার ম্যানেজমেন্টকনফার্ম, ডেলিভারড বা বাতিল — এক চাপে, ড্যাশবোর্ড বা অ্যাপ থেকে।
    ফ্রি
  • নিজের ডেলিভারি চার্জএলাকা অনুযায়ী চার্জ ঠিক করুন, চাইলে নির্দিষ্ট দামের বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি।
    ফ্রি
  • রিভিউ দিয়ে আস্থাশপ থেকেই কাস্টমার আপনার Capscan প্রোফাইল আর আসল কাস্টমারদের রিভিউ দেখতে পারেন।
    ফ্রি
  • মোবাইলে দারুণযেকোনো ফোনে দ্রুত খোলে — বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
    ফ্রি
  • কুপন ও ভাউচারনিজের কোডে শতাংশ বা টাকায় ছাড় — Basic-এ ৫টি, Plus-এ ২০টি কুপন।
    Basic / Plus
  • কভার, ফিচার্ড পণ্য ও থিমBasic: কভার ছবি, ফিচার্ড পণ্য, প্রতিটি পণ্যের আলাদা লিংক। Plus: কোডে কাস্টম কভার ও নিজের থিমের রং।
    Basic / Plus
  • যাচাইকৃত ব্যাজBasic-এ নীল ব্যাজ, Plus-এ ফায়ার ব্যাজ — শপ আর প্রোফাইলে দেখায়।
    Basic / Plus
ধাপে ধাপে

মাত্র ১০টি সহজ ধাপে শপ চালু

অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম অর্ডার পর্যন্ত — ভিডিওতে যেমন দেখানো হয়েছে।

  1. ১
    অ্যাকাউন্ট

    capscanbd.com-এ যান

    ব্রাউজারে capscanbd.com লিখে প্রবেশ করুন, তারপর উপরের ডান পাশের লগইন বাটনে চাপুন।

    capscanbd.comলগইন
  2. ২

    ফ্রি অ্যাকাউন্ট খুলুন

    লগইন পেজ থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করুন — চাইলে Google দিয়ে এক চাপেই।

    অ্যাকাউন্ট খুলুনGoogle দিয়ে লগইন
  3. ৩
    ব্যবসা

    "আমার ব্যবসা"-তে যান

    ড্যাশবোর্ডে এসে আমার ব্যবসা অপশনে প্রবেশ করুন।

    আমার ব্যবসা
  4. ৪

    ব্যবসা যুক্ত করুন

    ব্যবসার নাম, ইন্ডাস্ট্রি, লোগো, ঠিকানা আর অফিশিয়াল ইমেইল দিয়ে ফর্মটি সাবমিট করুন। যাচাই শেষে আপনার Business Profile চালু হয়ে যায় (সাধারণত ১–২ দিনের মধ্যে)।

    + ব্যবসা যুক্ত করুননামলোগোঠিকানাইমেইল যাচাই
  5. ৫
    শপ ও পণ্য

    "পণ্য যোগ করুন"-এ যান

    Overview-তে এসে পণ্য যোগ করুন অপশনে প্রবেশ করুন — এখানেই আপনার শপ।

    Overviewপণ্য যোগ করুন
  6. ৬

    আপনার Shop Link নিন

    এখানেই পাবেন আপনার শপের ডেডিকেটেড লিংক — এটিই আপনার অনলাইন শপের ঠিকানা। ফেসবুক প্রোফাইল, পেজ বা সরাসরি কাস্টমারদের সঙ্গে শেয়ার করুন।

    shop.capscanbd.com/আপনার-শপকপিWhatsApp
  7. ৭

    নতুন পণ্য যোগ করুন

    একটু নিচে এসে নতুন পণ্য অপশনে চাপুন।

    + নতুন পণ্য
  8. ৮

    তথ্য দিয়ে Publish করুন

    পণ্যের টাইটেল, নাম, দাম, ছবি আর সাইজ দিয়ে Publish করুন। যত খুশি পণ্য যোগ করুন — পরে যেকোনো সময় এডিট করা যায়।

    টাইটেলনামদামছবিসাইজPublish
  9. ৯
    অর্ডার

    শপ এখন লাইভ!

    Shop Link খুললেই দেখবেন আপনার পণ্যগুলো সুন্দরভাবে সাজানো অবস্থায় লাইভ। কাস্টমার পণ্য ও সাইজ বেছে, নাম-মোবাইল-ঠিকানা দিয়ে সরাসরি অর্ডার করেন।

    লাইভসাইজ বাছাইঅর্ডার কনফার্ম
  10. ১০

    অর্ডার পান, কনফার্ম করুন

    অর্ডার আসার সঙ্গে সঙ্গেই অ্যাপে নোটিফিকেশন পাবেন। কাস্টমারকে ফোন করে অর্ডার কনফার্ম করুন, তারপর ডেলিভারি দিন।

    🔔 নতুন অর্ডার✓ কনফার্মডেলিভারড

ফ্রি শপ খুলুন

অটোমেশন

অর্ডার আসে নিজে থেকেই

কাস্টমারকে আর Messenger-এ দাম, সাইজ, ঠিকানা জিজ্ঞেস করতে হয় না — সব তথ্যসহ অর্ডার সরাসরি আপনার কাছে আসে।

  1. কাস্টমার👀শপ লিংকে ঢুকে পণ্য দেখেছবি, দাম, ছাড় আর সাইজ এক নজরে।
  2. কাস্টমার🛒সাইজ বেছে কার্টে নেয়একাধিক পণ্য একসাথে অর্ডার করা যায়।
  3. কাস্টমার📝নাম, মোবাইল, ঠিকানা দেয়ক্যাশ অন ডেলিভারি — অ্যাকাউন্ট লাগে না।
  4. আপনি🔔নোটিফিকেশন পেয়ে কনফার্ম করেনফোন করে কনফার্ম করুন, তারপর ডেলিভারি দিন।
প্ল্যান

ফ্রি-তে শুরু, প্রয়োজনে আপগ্রেড

শপ খুলতে কোনো প্ল্যান লাগে না। বাড়তি সুবিধা চাইলে Basic বা Plus নিন।

Free

ফ্রি
  • ফ্রি অনলাইন শপ ও নিজের শপ লিংক
  • ৩০০টি পর্যন্ত পণ্য, ক্যাশ অন ডেলিভারি অর্ডার
  • অর্ডারের নোটিফিকেশন ও নিজের ডেলিভারি চার্জ

Capscan Basic

৳৯৯ / ৩০ দিন
  • ফ্রি প্ল্যানের সবকিছু
  • শপে কভার ছবি ও ৪টি ফিচার্ড পণ্য
  • প্রতিটি পণ্যের আলাদা লিংক
  • AI দিয়ে নিজের ডিজাইনে পুরো শপ পেজ
  • ৫টি কুপন ও ভাউচার
  • যাচাইকৃত (Verified) ব্যাজ
  • নতুন রিভিউ সরাসরি ইমেইলে
সবচেয়ে বেশি সুবিধা

Capscan Plus

মূল্য শীঘ্রই
  • Basic-এর সবকিছু
  • কোডে কাস্টম কভার ও নিজের থিমের রং
  • ১২টি ফিচার্ড পণ্য ও শপে নোটিশ লাইন
  • ২০টি কুপন ও ভাউচার
  • ফায়ার ভেরিফাইড ব্যাজ
  • নতুন রিভিউ সরাসরি ইমেইলে
প্রশ্ন ও উত্তর

সাধারণ প্রশ্ন

শপ খুলতে কি সত্যিই কোনো খরচ নেই?

হ্যাঁ। শপ লিংক, ৩০০টি পর্যন্ত পণ্য, অর্ডার, নোটিফিকেশন আর ডেলিভারি চার্জ — সবই ফ্রি প্ল্যানে। কোনো সেটআপ চার্জ, ডোমেইন বা হোস্টিং খরচ নেই। কুপন, কভার ছবি, ফিচার্ড পণ্য আর থিমের মতো বাড়তি সুবিধার জন্য ঐচ্ছিক Basic ও Plus প্ল্যান আছে।

আমার ওয়েবসাইট নেই, শুধু ফেসবুক পেজ — চলবে?

অবশ্যই। শপের জন্য কোনো ওয়েবসাইট লাগে না। আপনার শপ লিংকটি ফেসবুক পেজ, প্রোফাইল, পোস্ট বা WhatsApp-এ দিলেই কাস্টমার সরাসরি অর্ডার করতে পারবেন।

কাস্টমার কীভাবে টাকা দেবে?

অর্ডার হয় ক্যাশ অন ডেলিভারিতে — কাস্টমার পণ্য হাতে পেয়ে টাকা দেন। অর্ডার আসার পর আপনি কাস্টমারকে ফোন করে কনফার্ম করবেন।

অর্ডার এলে কীভাবে জানব?

Capscan অ্যাপে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যায়, আর "আমার ব্যবসা" ড্যাশবোর্ডের শপ ট্যাবে সব অর্ডার দেখা যায় — সেখান থেকেই কনফার্ম, ডেলিভারড বা বাতিল করতে পারবেন।

কাস্টমারকে কি অ্যাকাউন্ট খুলতে হবে?

না। কাস্টমার শুধু নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিয়েই অর্ডার করতে পারেন।

শপ লিংক কেমন হবে?

shop.capscanbd.com/আপনার-ব্যবসার-নাম — যেমন shop.capscanbd.com/my-shop। প্রতিটি পণ্যের আলাদা লিংক Basic ও Plus প্ল্যানে পাওয়া যায়।

কতগুলো পণ্য রাখা যায়?

প্রতিটি শপে ৩০০টি পর্যন্ত পণ্য, আর প্রতিটি পণ্যে ৫টি পর্যন্ত ছবি। সাইজ, দাম আর ছাড়ের আগের দামও দিতে পারবেন।

তাহলে আর দেরি কেন?

আপনার ব্যবসাকে আরও সহজ, স্মার্ট ও ডিজিটাল করতে আজই আপনার ব্যবসাটি লিস্ট করুন CapScan-এ।

ফ্রি শপ খুলুন

CapScan — আপনার ব্যবসার ডিজিটাল যাত্রার সহজ সমাধান।