FAQ

সাধারণ জিজ্ঞাসা

উত্তর না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন — আমরা সাহায্য করব।

শুরু করা

Capscan কী?
Capscan BD একটি কমিউনিটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ অনলাইন প্রতারণার রিপোর্ট দেয় এবং প্রতিষ্ঠানের রিভিউ লেখে। লেনদেনের আগে যে কেউ নাম, ফোন নম্বর, পেজ বা প্রতিষ্ঠান সার্চ করে যাচাই করতে পারেন।
Capscan ব্যবহার করতে কি টাকা লাগে?
না। অনুসন্ধান সম্পূর্ণ বিনামূল্যে, রিপোর্ট বেনামেও করা যায়, এবং প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনও ফ্রি।
টাকা পাঠানোর আগে কীভাবে যাচাই করব?
ফোন নম্বর, প্রতিষ্ঠানের নাম, ফেসবুক পেজ বা ওয়েবসাইট হোমপেজে সার্চ করুন। জমা পড়া রিপোর্ট, প্রমাণ ও কমিউনিটি রিভিউ দেখে তারপর সিদ্ধান্ত নিন। কোনো রিপোর্ট না থাকলেও সতর্ক থাকুন — অগ্রিম টাকা চাইলে বিশেষভাবে যাচাই করুন।
ইংরেজিতে দেখা যায়?
হ্যাঁ। নিচের কোণের “বাংলা | EN” বোতাম দিয়ে ভাষা বদলান; আপনার পছন্দ মনে রাখা হয়।

রিপোর্ট

রিপোর্ট কীভাবে যাচাই করা হয়?
প্রতিটি রিপোর্ট প্রথমে আমাদের মডারেটর টিম দেখে, এরপর অ্যাডমিনের চূড়ান্ত অনুমোদনের পরেই প্রকাশিত হয়। “পর্যালোচিত” মানে অভিযোগটি নিয়ম মেনে প্রমাণসহ জমা পড়েছে — এটি আদালতের রায় নয়।
বেনামে রিপোর্ট করা যায়?
হ্যাঁ। রিপোর্টে আপনার নাম না দেখাতে চাইলে বেনামে জমা দিন; মডারেশনের জন্য প্রয়োজনীয় তথ্য গোপন থাকে।
আমার বিরুদ্ধে ভুল রিপোর্ট হয়েছে, কী করব?
রিপোর্টের পেজে “অভিযোগ করুন” চাপুন, কারণ বেছে নিন এবং প্রমাণ যুক্ত করুন। মডারেটর টিম বিষয়টি আবার গভীরভাবে পর্যালোচনা করে; ভিত্তিহীন হলে রিপোর্টটি সরিয়ে দেওয়া হয়।
কী ধরনের প্রমাণ দেওয়া উচিত?
চ্যাটের স্ক্রিনশট, লেনদেনের আইডি, পেমেন্টের রসিদ, পেজ বা প্রোফাইলের লিংক। অন্যের ব্যক্তিগত তথ্য (যেমন NID) অপ্রয়োজনে প্রকাশ করবেন না।

রিভিউ ও র‍্যাংকিং

“সেরা ব্র্যান্ড” র‍্যাংকিং কীভাবে হয়?
গড় রেটিংয়ের সাথে রিভিউর সংখ্যাও বিবেচনা করা হয়: (রিভিউ সংখ্যা × গড় + ৩ × সাইটের গড়) ÷ (রিভিউ সংখ্যা + ৩)। তাই একটি মাত্র ৫★ রিভিউ নিয়ে কোনো প্ল্যাটফর্ম শীর্ষে ওঠে না। রিভিউ না থাকা প্রতিষ্ঠান আলাদা তালিকায় থাকে।
এক ক্যাটাগরির সেরা প্রতিষ্ঠান কীভাবে খুঁজব?
“সেরা ব্র্যান্ড” পেজে সার্চ করুন, যেমন “পোশাক” বা “men clothing”। সাজেশনে “সেরা পোশাক ব্র্যান্ড খুঁজুন” চাপলে ছেলেদের, মেয়েদের ও শিশুদের পোশাক — প্রতিটির আলাদা র‍্যাংকিং দেখবেন।
কোনো রিভিউ অনুচিত মনে হলে?
রিভিউর পাশের পতাকা (রিপোর্ট) বোতাম চাপুন। মডারেটররা দেখে প্রয়োজনে রিভিউটি লুকিয়ে দেন; লুকানো রিভিউ রেটিংয়ে গোনা হয় না।

ব্যবসার জন্য

নিজের প্রতিষ্ঠান কীভাবে যুক্ত করব?
“প্রতিষ্ঠান যুক্ত করুন” ফর্মে তথ্য দিন। অনুমোদনের পর প্রোফাইল প্রকাশিত হয় এবং ক্রেতারা রিভিউ দিতে পারেন — সম্পূর্ণ বিনামূল্যে।
প্রোফাইল কীভাবে দাবি (ক্লেইম) করব?
প্রোফাইলে দেওয়া অফিশিয়াল ইমেইল দিয়ে Capscan-এ অ্যাকাউন্ট খুলে ইমেইল যাচাই করুন — প্রোফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হয়ে যাবে। ইমেইলে প্রবেশ না থাকলে সাপোর্টে লিখুন।
রিভিউর উত্তর দেওয়া যায়?
হ্যাঁ, প্রোফাইল দাবি করার পর প্রতিটি রিভিউয়ের নিচে অফিশিয়াল উত্তর দিতে পারবেন।

অ্যাকাউন্ট ও গোপনীয়তা

পয়েন্ট ও র‍্যাংক কী?
অবদান রাখলে পয়েন্ট পাবেন — যেমন আপনার রেফারেল লিংকে প্রতিটি নতুন ভিজিটে ১ পয়েন্ট। পয়েন্ট অনুযায়ী র‍্যাংক: Rookie, Scout (৫০), Detective (২০০), Inspector (৫০০), Sherlock (১০০০)। লিডারবোর্ডে সেরা অবদানকারীরা দেখা যায়।
আমার অ্যাকাউন্ট ও ডেটা কীভাবে মুছব?
“ডেটা মুছে ফেলার অনুরোধ” পেজে কী মুছে যায় তা লেখা আছে; সবচেয়ে দ্রুত উপায় WhatsApp-এ সাপোর্টে জানানো।
Capscan কি আমার পাসওয়ার্ড বা OTP চায়?
কখনোই না। Capscan-এর নামে কেউ পাসওয়ার্ড, OTP বা PIN চাইলে সেটি প্রতারণা — রিপোর্ট করুন।

এখনো প্রশ্ন আছে?

আমাদের টিম ইমেইল, WhatsApp ও ফেসবুকে উত্তর দেয়।