ঘরের বাজার মান ও কোয়ালিটিতে সেরা
Ghorer Bazar রিভিউ
আপনার অভিজ্ঞতা শেয়ার করুন
Ghorer Bazar
Ghorer bazar theke neoya honeynut khub valo. Trustable brand ghorer bazar
মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি।
রিভিউ দেখে গত পরশু অর্ডার দিলাম ghorer বাজারের ওয়েবসাইট থেকে। আজকেই হাতে পেলাম। খুব ভালো কোয়ালিটি । নিতে পারেন
ঘরের বাজারের প্রোডাক্ট কোয়ালিটি সত্যিই ভালো লেগেছে। স্বাদ ও মানে কোনো অভিযোগ নেই। বাজারের অন্যান্য পণ্যের তুলনায় মান ভালো মনে হয়েছে। পরিবারের জন্য নিশ্চিন্তে কেনাকাটা করা যায়।
ঘরের বাজারের honey collection বেশ ভালো। Packaging সুন্দর এবং অর্ডার করার process-টাও সহজ
ঘরের বাজার থেকে সেমাই নিয়েছিলাম। এটা খুবই নিম্ন মানের। আর মশলা গুলাও ভেজাল আছে মনে হচ্ছে। এখন দেখার কেউ নাই বলে। আর দাম অনেক বেশি। ভোক্তা অধিদপ্তর কি এগুলা দেখে না
Good organic food brand
ঘরের বাজার খুব ভালো । এদের অনলাইন প্রচারণা বেশ প্রসারিত। অর্গানিক খাবারের গুণমান খুবই ভালো । দাম কিছুটা বেশি
ঘরের বাজার খুব বিশ্বস্ত ও অর্গানিক খাবারের জন্য সেরা। চোখ বন্ধ করে নেওয়া যায়
দিন দিন কোয়ালিটি খারাপ মনে হচ্ছে
দীর্ঘদিন ঘরের বাজারের সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ
হানি নাট নিয়েছি। কোয়ালিটি ভালো ছিলো। নিতে পারেন
নকল মধু । সেমাই এর কোয়ালিটিও বাজে ছিলো । মেইনলি ফোকাসড অন মার্কেটিং নাথিং এলস
Good online platform for organic foods
Ad based business! Over price!
ঘরের বাজারের হানিনাট কোয়ালিটি ভালো
আমি এই পেজ থেকে ২৫০ গ্রাম মধু ৭২০ টাকা দিয়ে অর্ডার করেছিলাম। পার্সেল পাওয়ার পর আমার আব্বু মধুটি পরীক্ষা করে দেখেন যে এটি আসল নয়, বরং নকল মধু। এরপর আমরা তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা অত্যন্ত রূঢ় আচরণ করেন। পার্সেলটি খুলে মধুর মান যাচাই করার জন্য আমার আব্বু মাত্র এক ফোঁটা মধু নেন। পরীক্ষা করার সাথে সাথেই আমরা পার্সেলটি রিটার্ন করতে চাই। কিন্তু ডেলিভারি ম্যান পেজে ফোন করলে তার সাথেও খুবই খারাপ ব্যবহার করা হয়। তারা বলেন, কেন পার্সেল খুলে চেক করতে দেওয়া হয়েছে এবং এখন তারা পার্সেলটি গ্রহণ করবেন না। এমনকি ডেলিভারি ম্যানকে সম্পূর্ণ টাকা দিতে হবে বলেও জানানো হয়। এই পরিস্থিতিতে ডেলিভারি ম্যানের কোনো দোষ নেই। তার সাথে এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমার আব্বুর সাথেও একইভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। একজন ক্রেতা হিসেবে আমি যে পণ্যটি কিনছি সেটি যাচাই না করে কীভাবে গ্রহণ করবো? না খুলে দেখলে তো যেকোনো কিছু থাকতে পারে — মধুর জায়গায় চিনির শিরা ও তো থাকতে পারে আসল পণ্যের বদলে অন্য কিছু পাওয়ার ঝুঁকি থাকেই। আর আমি একটি জিনিস টাকা দিয়ে কিনবো সেটা দেখে শুনে কিনার রাইট আমার আছে। পরবর্তীতে তারা আমাকে ‘Fraud Alert’-এ নাম্বার দেওয়ার হুমকিও দিয়েছেন, যা সত্যিই হাস্যকর। নিজেরা নকল পণ্য বিক্রি করে ক্রেতাকে দোষারোপ করা দুঃখজনক। রোজার দিনে এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। আল্লাহ অবশ্যই ন্যায়বিচার করবেন।
Expensive
প্রোফাইলে দেওয়া [email protected] ইমেইল দিয়ে Capscan-এ একটি অ্যাকাউন্ট খুলুন — তাহলেই প্রোফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নিয়ন্ত্রণে আসবে। অন্য ইমেইল ব্যবহার করলে প্রোফাইল দাবি করা যাবে না।
১. উপরের ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন ২. ইমেইল যাচাই করুন ৩. প্রোফাইল আপনার হয়ে যাবে ইমেইলে আর প্রবেশ করতে পারছেন না, বা ইমেইলটি ভুল? সাপোর্টে জানালে আমরা যাচাই করে দেখব।Ghorer Bazar সম্পর্কে
Ghorer Bazar Rampura, Dhaka-1219-ভিত্তিক একটি খাদ্য ও পানীয় উৎপাদন প্রতিষ্ঠান। Capscan-এ তালিকাভুক্ত পণ্য ও সার্ভিস: Honeynuts, Dates, Honey। ১৯টি গ্রাহক রিভিউতে এর গড় রেটিং ৩.৯/৫, আর ৬৮% রিভিউদাতা ৪ বা ৫ তারকা দিয়েছেন। মালিক এখনো এই প্রোফাইলটি দাবি করেননি।
Ghorer Bazar নিয়ে প্রশ্ন ও উত্তর
Ghorer Bazar কি বিশ্বস্ত?
Capscan-এ ১৯টি রিভিউর ভিত্তিতে Ghorer Bazar-এর রেটিং ৩.৯/৫; ৬৮% রিভিউদাতা ৪ বা ৫ তারকা দিয়েছেন। মালিক এখনো প্রোফাইলটি দাবি করেননি। টাকা পাঠানোর আগে নাম দিয়ে অভিযোগ সার্চ করে দেখুন।
Ghorer Bazar-এর রেটিং কত?
১৯টি রিভিউতে গড় ৩.৯/৫ — ৫ তারকা ৬৩%, ৪ তারকা ৫%, ৩ তারকা ১১%, ২ তারকা ০%, ১ তারকা ২১%।
Ghorer Bazar কী ধরনের প্রতিষ্ঠান?
Ghorer Bazar Rampura, Dhaka-1219-এর একটি খাদ্য ও পানীয় উৎপাদন প্রতিষ্ঠান। পণ্য ও সার্ভিস: Honeynuts, Dates, Honey।
Ghorer Bazar-এর সাথে কীভাবে যোগাযোগ করব?
Capscan প্রোফাইলে দেওয়া যোগাযোগের তথ্য: ওয়েবসাইট ghorerbazar.com; ঠিকানা House # 05, Road # 03, Block # B, Banasree, Rampura, Dhaka-1219।
Ghorer Bazar কি রিভিউর উত্তর দেয়?
এখনো না — Capscan-এ কোনো রিভিউর উত্তর দেয়নি।
Ghorer Bazar এই নামেও পরিচিত: ঘরের বাজার, Gorer bajar, gorer bazar, ঘর বাজার, ghorer bajar
Ghorer Bazar — যোগাযোগ
টাকা পাঠানোর আগে এখানে দেওয়া অফিশিয়াল নম্বর ও ওয়েবসাইট মিলিয়ে নিন — একই নামের ভুয়া পেজ ও নম্বর থেকে প্রতারণা হয়।