রিভিউ যার জন্য
আমি এই পেজ থেকে ২৫০ গ্রাম মধু ৭২০ টাকা দিয়ে অর্ডার করেছিলাম। পার্সেল পাওয়ার পর আমার আব্বু মধুটি পরীক্ষা করে দেখেন যে এটি আসল নয়, বরং নকল মধু। এরপর আমরা তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা অত্যন্ত রূঢ় আচরণ করেন। পার্সেলটি খুলে মধুর মান যাচাই করার জন্য আমার আব্বু মাত্র এক ফোঁটা মধু নেন। পরীক্ষা করার সাথে সাথেই আমরা পার্সেলটি রিটার্ন করতে চাই। কিন্তু ডেলিভারি ম্যান পেজে ফোন করলে তার সাথেও খুবই খারাপ ব্যবহার করা হয়। তারা বলেন, কেন পার্সেল খুলে চেক করতে দেওয়া হয়েছে এবং এখন তারা পার্সেলটি গ্রহণ করবেন না। এমনকি ডেলিভারি ম্যানকে সম্পূর্ণ টাকা দিতে হবে বলেও জানানো হয়। এই পরিস্থিতিতে ডেলিভারি ম্যানের কোনো দোষ নেই। তার সাথে এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমার আব্বুর সাথেও একইভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। একজন ক্রেতা হিসেবে আমি যে পণ্যটি কিনছি সেটি যাচাই না করে কীভাবে গ্রহণ করবো? না খুলে দেখলে তো যেকোনো কিছু থাকতে পারে — মধুর জায়গায় চিনির শিরা ও তো থাকতে পারে আসল পণ্যের বদলে অন্য কিছু পাওয়ার ঝুঁকি থাকেই। আর আমি একটি জিনিস টাকা দিয়ে কিনবো সেটা দেখে শুনে কিনার রাইট আমার আছে। পরবর্তীতে তারা আমাকে ‘Fraud Alert’-এ নাম্বার দেওয়ার হুমকিও দিয়েছেন, যা সত্যিই হাস্যকর। নিজেরা নকল পণ্য বিক্রি করে ক্রেতাকে দোষারোপ করা দুঃখজনক। রোজার দিনে এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। আল্লাহ অবশ্যই ন্যায়বিচার করবেন।