TARGET PROFILE
অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-00683
Zetroo
তৈরি: 31 Aug 2026
রিপোর্টকারীর বক্তব্য
⚠️🚫🚫🚫❌❌সতর্কতামূলক পোস্ট — Zetroo আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্য ক্রেতারা অর্ডার করার আগে বিষয়টি জেনে সতর্ক থাকতে পারেন। আমার ছোট বেবি থাকায় বেশিরভাগ সময় অনলাইনেই শপিং করতে হয়। সেই কারণে Zetroo পেজ থেকে আমি ডায়পার ও কিছু ড্রেস অর্ডার করেছিলাম। পণ্য হাতে পাওয়ার পর আমার অভিজ্ঞতা মোটেও ভালো হয়নি। ডায়পার সম্পর্কে: 🔸 আমার কাছে ডায়পারগুলোর খুবই নিম্নমানের মনে হয়েছে,পাতলা, 🔸 ডায়পারের date নাই 🔸 দেওয়া size-ও উল্টাপাল্টা ছিল।অনেক ছোট সাইজ দিয়েছে 🔸 একই গ্রুপে আরও ২/৩ জনকে এই পেজ নিয়ে অভিযোগ করতে দেখেছি এবং তাদের অভিযোগের সঙ্গেও আমার অভিজ্ঞতার মিল ছিল। ড্রেস সম্পর্কে: 🔸 অর্ডার করা size-এর তুলনায় অনেক বড় size দেওয়া হয়েছে। 🔸 কয়েকটি ড্রেসের fabric/quality আমার কাছে খুবই খারাপ লেগেছে। 🔸 কিছু ড্রেস দেখে আমার কাছে পুরোনো/আগে ব্যবহার করা বা রে থাকা করা ড্রেসের মতো মনে হয়েছে—বিশেষ করে সাদা ড্রেসগুলোর হলুদ হলুদ হয়ে গেছে। পণ্যগুলো পাওয়ার পর আমি ডেলিভারি ম্যান কে বলি,ডেলিভারি মেন তাকে অনেক গুলো ফোন দেওয়ার পর ফোন ধরে,তাকে জানানো হয়, পরে আমি ও তার ফোন দিয়ে পেজের মালিকের সঙ্গে ফোনে কথা বলি এবং আমার সমস্যাগুলো জানাই। আমি বলি যে ডায়াপারের quality ভালো না ও size নিয়ে আমি সন্তুষ্ট নই, তাই পণ্যগুলো নিতে পারব না। কিন্তু আমার অভিযোগের সমাধান করার পরিবর্তে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় এবং বলা হয় যে আমি নাকি ডায়পার চিনি না, এগুলো নাকি ভালো ডায়পার ইত্যাদি। আরেকটি বিষয় নিয়েও সমস্যা হয়। পেজে delivery charge ১৫০ টাকা বলা হয়েছিল, কিন্তু ফোনে আমাকে ২০০ টাকা দিতে বলা হয়। আমি ১৫০ টাকা charge-এর কথা বললে এ বিষয়েও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। দেন delivery charge দিয়ে, পণ্যগুলো একটি বড় পলিতে ভালোভাবে প্যাক করে delivery man-এর মাধ্যমে return করে দিই। এখানেই বিষয়টি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানতে পারি, পণ্য return করার পর আমার মোবাইল নম্বরের বিরুদ্ধে Fraud Check system-এ একটি অভিযোগ দেওয়া হয়েছে। ⛔ ডেলিভারি মেনের সাথেও অনেক খারাপ ব্যবহার করে। আমি আমার ঘরে থাকা ডায়পার আর তার দেওয়া ডায়পার দেখিয়েছি ডেলিভারি মেন কে সেও বলছিলো এটা অনেক ছোট, সাইজ মিলে না।আমার মোবাইল নম্বরের বিরুদ্ধে Fraud Check system-এ অভিযোগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিতভাবে জানাচ্ছি যে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রিটার্ন করে দেওয়ার সে আমার নামে উল্টা পাল্টা লিখে ডেলিভারি কোম্পানি তে ফ্রড এলাট দেয়,যা সম্পুর্ন বানোয়াট, ভুল এবং মিথ্যা, এতে করে আমি অন্য পেজে ওর্ডার করতে গেলে এই ধরনের false complaint-এর কারণে আমার মোবাইল নম্বর এখন বিভিন্ন online seller-এর কাছে “fraud” হিসেবে দেখাচ্ছে এবং আমি অন্য জায়গা থেকে প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে সমস্যায় পড়ছি। এটি মানহানিকর, এবং লজ্জাজনক হয়ে দাড়িয়েছে আমার জন্য।আমি এটি কিভাবে রিমুভ করে পারি,যদি কেউ যেনে থাকেন, প্লিজ হেল্প।
0
1 / 1
কমিউনিটির মন্তব্য