Anonymous User
10w ago
27 views
TARGET PROFILE
Loss৳15,300

Accused · Phone Number · #CS-00647

zahudul islam

bKash / Nagad fraud

WhatsApp

+8801345135739 Chat

Where the money went 1

bKash +8801866621526 Account holder: HALIMA BEGUM

Evidence 8

Online presence

তৈরি: 16 Aug 2026

এই মর্মে জানাইতেছি যে, ইং ১৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ হইতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ফেসবুক/মেসেঞ্জারের মাধ্যমে প্রবাসী পরিচয়ে আমার সহিত যোগাযোগ করিয়া স্বাভাবিক কথোপকথন শুরু করে। পরবর্তীতে উক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে আমার সহিত যোগাযোগ করিয়া বিয়ের আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখাইয়া আমার বিশ্বাস অর্জন করে। একপর্যায়ে উক্ত ব্যক্তি আমাকে জানায় যে, বিদেশ হইতে আমার জন্য বিভিন্ন মালামাল পাঠাইয়াছে। বিষয়টি বিশ্বাস করানোর জন্য সে আমাকে বিভিন্ন ধরনের ভুয়া স্ক্রিনশট, কাগজপত্র ও অন্যান্য তথ্য প্রদান করে। পরবর্তীতে একই ব্যক্তি ভিন্ন পরিচয় ধারণ করিয়া নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে আমার সহিত যোগাযোগ করে এবং বিদেশ হইতে আমার নামে পাঠানো কথিত মালামাল কাস্টমস হইতে ছাড়াইতে হইলে কাস্টমস ফি, ভ্যাটসহ বিভিন্ন খরচ বাবদ টাকা প্রদান করিতে হইবে মর্মে জানায়। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করিয়া আমার নিকট প্রতীয়মান হয় যে, প্রবাসী পরিচয়ে যোগাযোগকারী ব্যক্তি এবং কাস্টমস কর্মকর্তা পরিচয়ে যোগাযোগকারী ব্যক্তি একই ব্যক্তি, যিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় ও সুরত ধারণ করিয়া আমার সহিত যোগাযোগ করিয়াছেন। উক্ত ব্যক্তি বিভিন্নভাবে আমার উপর চাপ সৃষ্টি করিয়া টাকা দাবি করিতে থাকে। তাহার কথায় বিশ্বাস স্থাপন করিয়া আমি ১৬/০৮/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮:৪৯ ঘটিকায় রিভলেটের মাধ্যমে ১৫,৩০০/- (পনেরো হাজার তিনশত) টাকা ০১৮৬৬৬২১৫২৬ নম্বরে প্রেরণ করি। উক্ত লেনদেনের ট্রানজেকশন আইডি: DHG7HTKED9। উক্ত লেনদেনের স্ক্রিনশট ও প্রমাণাদি আমার নিকট সংরক্ষিত আছে। পরবর্তীতে উক্ত ব্যক্তি আরও টাকা দাবি করিলে আমি আর কোনো টাকা প্রদান করি নাই। এতে ক্ষিপ্ত হইয়া উক্ত ব্যক্তি আমাকে বিভিন্ন সময়ে অশ্লীল ও গালিগালাজপূর্ণ ভাষায় কথা বলিয়া হুমকি প্রদান করিতেছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করিতেছে। এছাড়াও উক্ত ব্যক্তি আমার ছবি ব্যবহার করিয়া অপ্রীতিকর/আপত্তিকর ভিডিও তৈরি করিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াইয়া দেওয়ার হুমকি প্রদান করিতেছে। উক্ত ব্যক্তি এভাবে আমাকে প্রতিনিয়ত ফোন, মেসেজ ও অনলাইনে যোগাযোগের মাধ্যমে মানসিকভাবে হয়রানি ও আতঙ্কের মধ্যে রাখিতেছে। উক্ত ব্যক্তির আচরণে আমি বর্তমানে নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় ভুগিতেছি। সে আমার ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার করিয়া আমার সম্মানহানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতে পারে মর্মে আশঙ্কা করিতেছি। ঘটনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইল নম্বরসমূহ হইলঃ ১। +8801866621526 ২। +8801302255576 ৩। +8801345135739 ৪। 01335805139 উক্ত ব্যক্তির সঙ্গে ফেসবুক/মেসেঞ্জারের কথোপকথন, বিভিন্ন স্ক্রিনশট, কথিত কাস্টমস সংক্রান্ত কাগজপত্র, ব্যবহৃত মোবাইল নম্বর, হুমকি ও গালিগালাজের মেসেজ/কলের তথ্য এবং টাকা লেনদেনের প্রমাণাদি সংরক্ষিত আছে। প্রয়োজন সাপেক্ষে উক্ত তথ্য-উপাত্ত তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থাপন করা হইবে। পরবর্তীতে বিষয়টি যাচাই করিয়া বুঝিতে পারি যে, বিদেশ হইতে মালামাল পাঠানোর বিষয়টি, কাস্টমস সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন পরিচয়ে যোগাযোগের বিষয়টি প্রতারণামূলক কার্যক্রমের অংশ। একই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় ধারণ করিয়া আমার বিশ্বাস অর্জনপূর্বক টাকা গ্রহণ করিয়াছে এবং পরবর্তীতে আরও টাকা না দেওয়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করিতেছে। এমতাবস্থায়, বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করিয়া উক্ত ব্যক্তির প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করা, ব্যবহৃত মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট ফেসবুক/সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসমূহ যাচাই করা এবং প্রতারণার মাধ্যমে গ্রহণ করা ১৫,৩০০/- (পনেরো হাজার তিনশত) টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমাকে দেওয়া হুমকি, ভয়ভীতি, গালিগালাজ, হয়রানি এবং আমার ছবি ব্যবহার করিয়া আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচারের হুমকির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করিতেছি। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তির প্রকৃত পরিচয় ও অবস্থান সম্পর্কে আমার সুনির্দিষ্ট তথ্য নাই। তবে তাহার ব্যবহৃত মোবাইল নম্বর, ফেসবুক/মেসেঞ্জার যোগাযোগ, কথোপকথন, হুমকি, স্ক্রিনশট এবং টাকা লেনদেনের প্রমাণাদি আমার নিকট সংরক্ষিত আছে। বিধায় বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করিয়া তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করিতেছি। অতএব, বিষয়টি গুরুত্বসহকারে সাধারণ ডায়েরীভুক্ত করিয়া প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করিতেছি।
Anonymous reporter
0

Community Comments
Back to Dashboard

How a report is added in Capscan

1. Information collection: When a user is scammed, they submit a report on the website with proof (screenshots, phone number, payment details).

2. Initial check: Our moderator panel does an initial review of the submitted evidence and information.

3. Final approval: If the complaint is supported by the evidence, the admin panel approves the report and publishes it so others can be warned.

File a complaint

Please select a reason

Complaint submitted

We will investigate soon.