বেনামি ব্যবহারকারী
৮ ঘণ্টা আগে
১২ বার দেখা হয়েছে
TARGET PROFILE

অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-01099

Western dress gallery

খারাপ আচরণ ১৩ নভেম্বর ২০২৬ Dhaka

ফোন নম্বর 1

ইমেইল

[email protected]

হোয়াটসঅ্যাপ

+8801918632289 Chat

প্রমাণ 5

অনলাইন উপস্থিতি

তৈরি: 13 Nov 2026 Approved by admin

আমি ফেসবুকের Western Dress Gallery নামক একটি অনলাইন ব্যবসায়িক পেজের বিজ্ঞাপন দেখে তাদের কাছ থেকে একটি ড্রেস কেনার আগ্রহ প্রকাশ করি। পেজটিতে প্রদর্শিত ড্রেসের মূল্য জানতে চাইলে তারা আমাকে ২৫০০ ও ৩০০০ টাকা মূল্য জানায়। পাশাপাশি তাদের অর্ডার প্রসেসিং, অগ্রিম পেমেন্ট এবং রিটার্ন না দেওয়ার শর্ত সম্পর্কেও জানায়। পরবর্তীতে আমি ড্রেসের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় দাম কিছুটা কমানো সম্ভব কি না এবং ড্রেসের গুণগত মান কেমন, সে বিষয়ে জানতে চাই। একজন সম্ভাব্য ক্রেতা হিসেবে পণ্যের দাম ও মান সম্পর্কে প্রশ্ন করা আমার স্বাভাবিক অধিকার। কিন্তু আমার প্রশ্নের উত্তরে বিক্রেতা বলেন, "Quality valo na howar por o order korben bah valoi to"। অর্থাৎ, পণ্যের মান ভালো না হলেও আমি কেন অর্ডার করব—এমন ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এরপর বিক্রেতা ধারাবাহিকভাবে আমার সঙ্গে অত্যন্ত অপমানজনক ও অসৌজন্যমূলক আচরণ করেন। আমাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার মতো ড্যাডি-মাম্মির মেয়ে না", "ফুটপাত আপনার জন্য বেস্ট অপশন", "আপনার এই ড্রেস কেনার অ্যাবিলিটি নাই", "নিজেকে থার্ড ক্লাস পরিচয়ে প্রেজেন্ট করেন" এবং "ছোট লোকদের করি না"। শুধু তাই নয়, বিক্রেতা আমাকে কেনাকাটা করার আগে ম্যানার শেখার পরামর্শ দেন এবং আমার আর্থিক সামর্থ্য ও ব্যক্তিগত অবস্থান নিয়ে কটূক্তি করেন। একজন সম্ভাব্য ক্রেতা শুধু পণ্যের দাম কমানো এবং গুণগত মান সম্পর্কে জানতে চাওয়ায় এ ধরনের অপমানজনক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের শিকার হবেন, তা অত্যন্ত দুঃখজনক। আমি কোনো পণ্য ক্রয়ের আগে তার মূল্য, গুণগত মান ও প্রয়োজনীয় তথ্য জানতে চাইতেই পারি। কিন্তু একজন বিক্রেতার কাছ থেকে এমন অপমানজনক, হেয়প্রতিপন্নকারী ও ক্রেতাবিরোধী আচরণ কোনোভাবেই কাম্য নয়। একজন ক্রেতার আর্থিক সামর্থ্য নিয়ে কটূক্তি করা এবং ব্যক্তিগতভাবে অপমান করার অধিকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেই।
বেনামী রিপোর্টকারী
0

কমিউনিটির মন্তব্য
ড্যাশবোর্ডে ফিরে যান

Capscan-এ কীভাবে একটি রিপোর্ট যোগ হয়

১. তথ্য সংগ্রহ: ব্যবহারকারী প্রতারণার শিকার হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইলস) ওয়েবসাইটে রিপোর্ট জমা দেন।

২. প্রাথমিক যাচাই: আমাদের মডারেটর প্যানেল জমাকৃত প্রমাণ ও তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখেন।

৩. চূড়ান্ত অনুমোদন: প্রমাণ সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অ্যাডমিন প্যানেল রিপোর্টটি অ্যাপ্রুভ করে পাবলিকলি প্রকাশ করে, যাতে অন্যরা সতর্ক হতে পারে।

অভিযোগ করুন

একটি কারণ নির্বাচন করুন

অভিযোগ জমা হয়েছে

আমরা শীঘ্রই তদন্ত করব।