TARGET PROFILE
Loss–৳4,500
Accused · Person · #CS-00036
Transwift doller buy
Where the money went 1
Evidence 4
Online presence
তৈরি: 29 Nov 2025
In the reporter's words
স্ক্যাম এলার্ট!!! 🧨📵⚠️ জীবনে প্রথম বার এরকম স্ক্যামের স্বীকার হলাম। ভাবতেও পারছিনা, এটা আমার দ্বারা সম্ভব? ফেইসবুকে বেশ কিছুদিন ধরে transwiftbd নামক একটা পেইজ থেকে এড আসছে ডলার সেল এর জন্য। তাদের পারসোনাল প্রফাইল, পেইজ, ওয়েব সাইট সব কিছু দেওয়া, পেইজে রিভিউ দেখে নক দিয়েছিলাম। বিকাশে টাকা পাঠানোর পর স্ক্রিনশট দেয় যে পেমেন্ট হোল্ড করা, ১-৭ দিনে রিলিজ হবে অথবা আমাকে আরো ২৮ ডলার, মোট ৩৮ ডলার নিতে হবে তাইলে রেডটপে পি টু পি এর বাইরে মানে মার্কেটপ্লেস থেকে ডলার বাই করতে পারবো। যেহেতু ফেইসবুকে এড সার্ভিস দেই আমি। তাই পি টু পি তে ১৩০৳ পড়ে যায় ডলার রেট, তাতে খুব একটা পোষায় না কাজ করে৷ একটু লাভের আশায় ১১৮-১২০ ৳ প্রতি ডলারে যদি কিনতে পারি তাহলে ভালো হয়।এই আশায় প্রথম বার পি টু পি এর বাইরে গিয়ে বাই করার সিদ্ধান্ত নেই। বিশ্বাস করেন ভাই। পি টু পি এর প্রতি এত টা কনফিডেন্ট ছিল যে বাইরে থেকে ডলার নিয়ে যে এরকম স্ক্যামের স্বীকার হতে হবে এটা মাথায় আসেনি। আর যে এই স্ক্যাম টা করলো তার কথা বার্তা, পেইজ রিভিউ, ওয়েব সাইট ঘাটাঘাটি করে কেউ ধারণাও করতে পারবে না যে এরা স্ক্যাম করবে। আমি ও সেটাই ভেবেছিলাম। কিন্তু ভুল। ১০ ডলারের ১১৮০৳ বিকাশে সেন্ড মানি করার পর যখন আমি ফাদে আটকে যায় তখন এটা উদ্ধার করতে আরো টাকা দিতে আমি চিন্তাভাবনা করেই ৩৫০০৳ দেই। টাকা পেয়ে যে জানায় ৩-৪ মিনিটে রিলিজ হবে৷ ৫-১০ মিনিট পরে দেখি আমার পারসোনাল হোয়াটস এপ নাম্বার ব্লক। সাথে সাথে সমস্ত নাম্বারে কল দেই, নাম্বার অফ!!! পরে বিজনেস হোয়াটস এপ থেকে মেসেজ দিয়ে যখন ডলার চাই তখন সাথে সাথে রিপ্লাই আসে। আমার আর বুঝতে কিছু বাকি রইলো না। যে আমি কম্পলিট লি স্ক্যাম এর স্বীকার হয়েছি। অনেকে আমাকে গালিগালাজ/খারাপ কথা বলতে পারেন।কিন্তু ভাই আপনি বিপদে পড়লে বুঝবেন কতটা অসহায় লাগে। আমিও সেটার স্বীকার। ব্রেন ওয়াশা হয়ে গেলে তখন আর কিছুই করার থাকে না। আমি সমস্ত এভিডেন্স দিচ্ছি। আমি হয়তো এই ৪৪৩০৳ ধরা খেয়ে শিক্ষা নিলাম কিন্তু এই স্ক্যামার আবু বকর কে আমি একটা শিক্ষা দিতে চাই। আমার এখন কি করনীয়? কি ব্যবস্থা নিয়ে পারি? এই টাকা আল্লাহ এর রাস্তায় ছেড়ে দিলাম যেহেতু আমি প্রতারিত হয়েছি। কিন্তু এই প্রতারক এর এগেইনেস্টে একশন নিতে চাই। ওর এমন কাজ হোক যেন জীবনের একটা পর্যায়ে গিয়ে ওর পরিনতি ভয়াবহ হোক। আর কেউ যেন এরকম স্ক্যামারের পাল্লায় না পড়ে তাই সকলের সহযোগিতা কামনা করছি। প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন যেন এই ফ্রড/স্ক্যামারের ধাবায় কেউ না পড়ে, আর সবাই তার আইডি পেইজ এ গিয়ে রিপোর্ট করে দিন। সকলের কাছে সহযোগিতা ও জীবনে ২য় বার যেন এরকম স্ক্যামের স্বীকার না হই তাই মুল্যবান পরামর্শ চাচ্ছি। বি দ্র: আপনাদের সকল নেগেটিভ কমেন্ট পজেটিভলি নিচ্ছি। আল্লাহ আমাকে হয়তো এর চাইতেও বড় বিপদে ফেলতে পারতো, অল্পের উপর দিয়ে বাচিয়েছেন। কেউ যেন আমার মত ভুক্তভোগী না হয় তাই সবাইকে সতর্ক করতে চাই।।। আমি কমেন্ট এর এই স্ক্যামার আবু বকর এর সকল লিংক দিয়ে দিচ্ছি।👇
1
1 / 1
Community Comments