TARGET PROFILE
Loss–৳4,380
Accused · Facebook Page · #CS-00390
Subhanas dress world
তৈরি: 23 Mar 2026
In the reporter's words
আমি সুবহানাস ড্রেস ওয়ার্ল্ড পেইজ থেকে একটি শাড়ি নিয়েছিলাম ৩২০০ টাকা দিয়ে জানুয়ারি তে।রিসিভ করে পুরোটা শাড়ি ভালো করে দেখার সময় তাতে বেশ কিছু ডিফেক্ট দেখতে পাই।আঁচল এ দাগ,স্টোন ঝরে পরছে আর কিছু জায়গায় স্টোন বসানোই হয়নি।১৪ হাত শাড়ি ডেলিভারি ম্যান এর সামনে খুটিয়ে দেখা সম্ভব না নইলে তখনই চেক করে রিটার্ন দিতাম।তাদের পেইজে এই অবস্থা জানানোর জন্য টেক্সট করার পর তারা নানান কথা বলে যে দাগ ধুলে চলে যাবে,স্টোন তো পরবেই। প্রশ্ন হচ্ছে ৩২০০ টাকা দিয়ে ইন্ট্যাক্ট শাড়ি কিনে শাড়িতে থাকা দাগ,লটের ড্রেসের মত কুচকানো অবস্থা কোনো কাষ্টমার মেনে নিবে? যাইহোক, এরপর তারা এক্সচেঞ্জ এর জন্য আরেকটা শাড়ি চুজ করে দিতে বললে আমি অন্য আরেকটা শাড়ির পিক দেই।কিন্তু দিনের পর দিন চলে গেলেও তারা সেই শাড়ি আমাকে দেয় নি।আমাকে মিথ্যা এক্সকিউজ দিয়ে বলে যে শাড়ি নাকি রিটার্ন করেছি তাদের দুইবার।অথচ আমার কাছে কোনো টেক্সট বা কল কিছুই আসেনি।এভাবে ২০ দিন ঘুরানোর পর আবার অন্য শাড়ি চুজ করতে বলে এবার ৪৩০০ টাকার একটা শাড়ি চুজ করি।পরদিন ২২শে ফেব্রুয়ারি শাড়ি ডেলিভারি দেয়,আমি অফিসে থাকায় বাসার অন্য সদস্য রিসিভ করে।বাসায় এসে দেখি তারা কম দামের সেম কালারের অন্য একটি শাড়ি পাঠিয়েছে।তাদের বললে তারা এডমিন কে জানাচ্ছি বলে বলে সময় নষ্ট করে।আমি হোয়াটসঅ্যাপ এ তাদের প্রতিনিধির সাথে কথা বললে আমাকে বলে তারা শাড়ি এক্সচেঞ্জ করে দিবে এবং মেসেঞ্জার এ নক করতে বলে।উনাদের মডারেটর এর বিহেভিয়ার অত্যন্ত খারাপ।বহু কথা কাটাকাটির পর উনারা আমাকে শাড়িটি এক্সচেঞ্জ দেয় তবে আমার থেকে বেশি টাকা নিয়েছে তা আর ব্যাক দেয় নি।আমার সময়+টাকা দুটোই নষ্ট।৪৩০০ টাকা দিয়ে যে শাড়ি তারা দিয়েছে সেই শাড়ির ও মোস্ট অফ স্টোন নেই।কাপরের কোয়ালিটি ও খুবই নিম্ন মানের।অলরেডি টাকা পে করে দেয়ায় বাধ্য হয়েই তাদের থেকে শাড়ি টি নেয়া লেগেছে।নইলে এমন বাজে শাড়ি ৪৩০০ দিয়ে নেয়ার যোগ্যই না। Subhana's Dress World কে বলতে চাই আপনাদের হটলাইনে কল দিলে পাওয়া যায় না,মডারেটর মিথ্যা কথা বলে কাস্টমার দের হয়রানি করে।কি সার্ভিস দিচ্ছেন আপনারা?
0
Community Comments