Anonymous Reporter
30w ago
102 views
TARGET PROFILE
Loss৳1,000

Accused · Facebook Page · #CS-00421

Style Station

Online shopping

Phone Number 1

Where the money went 2

bKash +8801627011103
Rocket +8801834122260

Evidence 4

তৈরি: 31 Mar 2026

প্রথমেই বলে রাখি, আমি চাই এই পোস্টটি এত বিপুলসংখ্যক শেয়ার হোক যেন আর কেউ আমার মতো, বা ভুক্তভোগী আরো চার পাঁচজনের মতো ধোঁকাবাজি বা বাটপারির শিকার না হোক। আমি গত ২০১৬ থেকে অনলাইনে কেনাকাটা শুরু করি তবে আমি কখনো এরকম প্রতারণার শিকার হ‌ইনি। আমি গত শনিবার Style Station নামের একটা ভুয়া পেইজ থেকে কিছু Cuban Collar Shirt Order করি। তাদের পেইজে একটা অফার দেয়া হয় যে ১০০০ টাকায় তিনটা শার্ট আর সাথে একটা শার্ট ফ্রি। আমার অনেক সন্দেহ হয়েছিল এটা দেখে তারপর‌ও ভাবলাম তারা হয়তো ক্লিয়ারেন্স সেল করতেছে তাই অফারে দিচ্ছে। বাবা কিছুদিন আগে শপিং এর টাকা দিয়েছিল কিছু এবং আমি একজন স্টুডেন্ট মানুষ হ‌ওয়ায় আমি যত কম টাকায় একটা জিনিস পাবো সেটাই আমার জন্য লাভবান। তো এই ভেবে তাদের কাছে অর্ডার করি। তারা বলে কাপড়ের মান‌ও ভালো। তারা ৩০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট চাচ্ছিলো, এবং বলছিল ৩০০ টাকা পেমেন্ট করলে তারা ডিলেভারী চার্জটা নিবে না। তো আমিও তাই করি। পরে ওরা আমার ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে। আমি এমন এ্যাডভান্স পেমেন্ট এর আগেও অনেক করেছি এবং প্রোডাক্ট রিসিভ করেছি। তাই এবার‌ও করি। এরপর গতকাল সকালে তারা আমাকে একটা নাম্বার 01875972016 আর 01875870585 থেকে সুন্দরবন কুরিয়ারের ডিলেভারী এজেন্ট সেজে কল দেয় যেই নাম্বারটা ট্রুকলারেও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড নামে দেখাচ্ছিল। তো আমি বুঝলাম পার্সেল এসেছে। পরে তারা আমাকে বলে যে ১০০০ টাকার মধ্যে ৩০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করার পরে বাকি যে ৭০০ টাকা ছিল সেটা অনলাইনে পেমেন্ট করতে যে নাম্বার থেকে কল এসেছিল সে নাম্বারে। পরে আমি একটু অবাক হ‌ই যে এটা কেমন নিয়ম। আমি প্রোডাক্ট না পেয়ে কেন আগে পেমেন্ট করবো, পরে তারা বললো যে স্যার, এখন তো চুরি ডাকাতি হচ্ছে প্রায়‌ই তাই আমরা অনলাইনে পেমেন্ট নেই, তারপর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেটা আমাদের জানালে ডিলেভারী ম্যানকে প্রোডাক্ট দিয়ে পাঠিয়ে দেই। আমিও এই কথায় কেন জানি তখন সঠিকভাবেই বুঝে যাই, কিন্তু আমার মাথায় একবার‌ও আসলো না যে আমি প্রোডাক্ট টা হাতে পেয়ে অনলাইনে পেমেন্ট করলেই তো হত। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। যাই হোক পরবর্তীতে আমি বাকি ৭০০ টাকা ঐ নাম্বারে বিকাশ করি। তো তারা এবার আমাকে বলে যে আপনি ৭০০ টাকা দিয়েছেন ঠিক‌ই কিন্তু খরচসহ দেন নাই। আর আমার ফোনে আরেকটা ম্যাসেজ আসে যে আপনি সার্ভারে ভুল পেমেন্ট করেছেন। আবার চেষ্টা করুন। তো আমি আবার ৭১৭ টাকা পেমেন্ট করি। এরপর‌ও তারা বলে যে ভুল পেমেন্ট হয়েছে। পরে একটু তর্ক করি, পরে বলে যে না স্যার আপনার ভুল হচ্ছে আপনি ভুল পেমেন্ট করেছেন। এরপর আমি ৭২০ টাকা পাঠাই, এরপর আমাকে বলতেছে যে একাধিকবার ভুল পেমেন্টের কারণে আমার ওটিপি নাকি লক করা হয়েছে এবং আমি যত টাকা এখন পর্যন্ত দিয়েছি সেটার ডাবল পেমেন্ট করলে তারা আগের টাকাটা রিটার্ন করে দিবে এবং ওটিপি আনলক হবে। এখানেই আমার মনের খটকা শুরু হয়। তারপর‌ও অনেক পরে গিয়ে আমি বুঝি এটা একটা ফ্রড এবং আমি অনেকগুলো টাকা ধরা খাই।এরপর আরো দুইটা ম্যাসেজ আসে যেটার স্ক্রিনশট দেয়া আছে নিচে। এরপর আমার একটু সন্দেহ হয় পরে আমি একটা ফেসবুক পেইজে দেখি যে তারা একটা পোস্ট করেছে যে এই ফ্রড পেইজ তাদের নাম ব্যবহার করে এইধরনের ট্র্যাপে ফেলেছে মানুষকে। কিন্তু ততক্ষণে আমি অলরেডি এটার শিকার হয়ে গেছি। এরপর সেই নাম্বারে কল করলে তারা রিসিভ করে না আবার কখনো কখনো বন্ধ বলে। আমি গতকাল থেকে আজকে পর্যন্ত এই বিষয়টা নিয়ে না পেরেছি কারো সাথে শেয়ার করতে, না পেরেছি বলতে একমাত্র আমার বাবা ছাড়া। আমি একজন স্টুডেন্ট মানুষ এই টাকাটা আমার জন্য অনেক মূল্যবান ছিল। আপনারা বলতে পারেন আমার ভুল ছিল এখানে অবশ্য‌ই কারণ আমি প্রোডাক্ট না পেয়েই অনলাইনে পেমেন্ট করে দিছিলাম। কিন্তু তারা এত সুন্দরভাবে উপস্থাপন করবে আপনি শুনলেও ফাঁদে পড়তে পারেন। লিংক সমুহ: ফ্রড পেইজের লিঙ্ক: https://www.facebook.com/share/1AqHV6t6ts/ বলে রাখা ভালো, ফ্রড পেইজের লিঙ্ক দেখে একদম‌ই বোঝা মুশকিল যে এটা ফ্রড পেইজ। পেইজের রিচ সবকিছু বেশি। আমি ওদের ধোঁকাবাজি, বাটপারির নমূনা স্বরূপ কিছু স্ক্রিনশট নিচে দিচ্ছি।
Capscan user
0

Community Comments
Back to Dashboard

How a report is added in Capscan

1. Information collection: When a user is scammed, they submit a report on the website with proof (screenshots, phone number, payment details).

2. Initial check: Our moderator panel does an initial review of the submitted evidence and information.

3. Final approval: If the complaint is supported by the evidence, the admin panel approves the report and publishes it so others can be warned.

File a complaint

Please select a reason

Complaint submitted

We will investigate soon.