TARGET PROFILE
ক্ষতি–৳400
অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-00626
RenewMe
হোয়াটসঅ্যাপ
+8801829034947 Chatযেখানে টাকা নেওয়া হয়েছে 1
প্রমাণ 6
অনলাইন উপস্থিতি
তৈরি: 10 Aug 2026
রিপোর্টকারীর বক্তব্য
RenewMe থেকে Adobe Shared Account নেওয়ার পর আমার অভিজ্ঞতা — সবাই সতর্ক থাকুন গত শুক্রবার RenewMe থেকে আমি একটি Adobe Shared Account কিনি। কেনার সময় আমাকে জানানো হয়েছিল, এই অ্যাকাউন্টে Image Generation-এর জন্য ২,০০০ AI Credits দেওয়া হবে। এই তথ্যের ওপর ভিত্তি করেই আমি কোনো কিছু না ভেবে তাদের কাছ থেকে অ্যাকাউন্টটি কিনে নিই। কিন্তু অ্যাকাউন্ট নেওয়ার পর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ❌ প্রথমবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। ❌ পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট দেওয়া হলেও সেখানে Image Generation ব্যবহার করার কার্যকর কোনো সুযোগই নেই। ❌ অর্থাৎ, যে ফিচারের কথা বলে আমি অ্যাকাউন্টটি কিনেছি, সেটিই ব্যবহার করতে পারছি না। এরপর বিষয়টি তাদের জানালে তারা নতুন করে একটি নোটিশ/মেসেজ দেয়: «⚠️ ভবিষ্যতে বিভিন্ন ধরনের Adobe License/Plan অফার করা হতে পারে। সবসময় Pro Version পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে Edition 3 বা অন্যান্য নিম্ন সংস্করণের License থাকতে পারে। একইভাবে Banana Model বা 4,000 AI Points-এর মতো AI Features সব License-এ সবসময় available থাকবে—এমন নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না।» এখানেই আমার প্রশ্ন। আমি যখন অ্যাকাউন্টটি কিনেছি, তখন যে ফিচার/ক্রেডিটের কথা বলে আমাকে বিক্রি করা হয়েছে, সেটি কেন আগে পরিষ্কারভাবে জানানো হলো না যে এটি নাও থাকতে পারে বা ব্যবহার করা নাও যেতে পারে? কোনো একটি পণ্য বা সার্ভিস বিক্রি করার সময় তার সুবিধার পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলোও ক্রেতাকে জানানো উচিত। বিশেষ করে যখন একজন ক্রেতা নির্দিষ্ট একটি ফিচারের জন্য টাকা দিচ্ছেন। আমি তাদের বলেছি, আমার মূল সমস্যা অ্যাকাউন্টটি “ফ্রেশ” কি না সেটা নয়। আমার সমস্যা হলো—আমি যে ফিচার ব্যবহারের জন্য অ্যাকাউন্টটি কিনেছি, সেটি ব্যবহার করতে পারছি না। তাদের কাছে বিষয়টি পরিষ্কার করার পরও সমাধান না পেয়ে আমি রিফান্ড চাই। কিন্তু তারা জানায়, রিফান্ড করা সম্ভব নয়। তাদের পক্ষ থেকে বলা হয়, আমার অ্যাকাউন্টে নাকি কোনো সমস্যা নেই। আমি তখন পরিষ্কারভাবে জানাই: “ক্র্যাকড ভার্সনেও অনেক সময় সফটওয়্যার ওপেন হয়, কিন্তু আমার প্রয়োজন হলো নির্দিষ্ট ফিচার ব্যবহার করা। অ্যাকাউন্ট ফ্রেশ থাকা আর আমি যে ফিচারের জন্য টাকা দিয়েছি সেটি ব্যবহার করতে পারা—দুটো এক বিষয় নয়।” আমার আপত্তি মূলত এখানে— যে ফিচার/AI Credits-এর কথা বলে পণ্যটি বিক্রি করা হয়েছে, সেটি যদি বাস্তবে ব্যবহার করা না যায়, তাহলে ক্রেতাকে সেটা আগে থেকেই পরিষ্কারভাবে জানানো উচিত ছিল। পরে শর্ত পরিবর্তন করে বা নতুন ডিসক্লেইমার দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া ক্রেতার জন্য অত্যন্ত হতাশাজনক। আমি কাউকে অকারণে অভিযুক্ত করতে চাই না। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ—আমি যে তথ্যগুলো বলছি, সেগুলো নিয়ে তারা চাইলে তাদের বক্তব্য ও প্রমাণসহ বিষয়টি পরিষ্কার করতে পারেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী, RenewMe থেকে Adobe Shared Account নেওয়ার আগে সবাই বিষয়টি ভালোভাবে যাচাই করে নেবেন। বিশেষ করে AI Credits, Image Generation এবং কোন কোন Adobe Features বাস্তবে ব্যবহার করা যাবে—এসব লিখিতভাবে নিশ্চিত হয়ে তারপর পেমেন্ট করবেন। আর আমার শেষ কথাটা ছিল: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হিদায়াত দিন—অথবা জুলুম ও প্রতারণার পথ থেকে ফিরিয়ে দিন।
0
1 / 1
কমিউনিটির মন্তব্য