TARGET PROFILE
Loss–৳850
Accused · Facebook Page · #CS-00593
Real Fashion
Phone Number 1
Where the money went 1
Cash (in hand)
+8801982250742
Account holder: Jakir Hossain
Evidence 5
Online presence
তৈরি: 02 Aug 2026
In the reporter's words
আমি এই পেজ থেকে একটি ড্রেস অর্ডার করেছিলাম। কিন্তু প্রথম ধাক্কাটা খাই যখন ড্রেসটি হাতে পাই। ছবিতে যে প্রোডাক্ট দেখানো হয়েছিল, বাস্তবে পাওয়া ড্রেসটি তার সঙ্গে কোনো মিলই ছিল না। কোয়ালিটি ছিল অত্যন্ত নিম্নমানের এবং একেবারেই হতাশাজনক। এর ওপর আবার ড্রেসটি সাইজেও ছোট ছিল। আমি বিষয়টি জানালে তারা এক্সচেঞ্জ করে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু এরপর শুরু হয় একের পর এক অজুহাত। প্রথমে বলা হয় কুরিয়ারের সমস্যার কারণে পাঠানো যাচ্ছে না। পরে জানানো হয় কুরিয়ার থেকে নাকি ড্রেসটি হারিয়ে গেছে। এরপর আবার বলে, নতুন করে আমার জন্য ড্রেস পাঠিয়ে দেবে। তাদের কথামতো আমি যে ড্রেসটি নিতে চাই তার স্ক্রিনশট পাঠিয়ে দিই এবং ঠিকানাও নিশ্চিত করি। কিন্তু তারপর থেকে অসংখ্যবার মেসেজ করার পরও কোনো উত্তর পাইনি। আজ প্রায় এক মাস হয়ে গেছে। না ড্রেস পেয়েছি, না কোনো আপডেট, না কোনো দায়িত্বশীল আচরণ। একজন কাস্টমারের সঙ্গে এমন ব্যবহার সত্যিই হতাশাজনক।
0
1 / 1
Community Comments