TARGET PROFILE
Loss–৳7,170
Accused · Facebook Page · #CS-00441
New Collection Bd.com
Where the money went 2
Evidence 6
Online presence
তৈরি: 12 Apr 2026
In the reporter's words
আমি চারদিন আগে এই পেজ থেকে একটি ফোন অর্ডার করেছিলাম। ৩০০ টাকা এডভান্স করেছি ওদের কথা মত তারপর ওরা অর্ডার কনফার্ম করে।দুইদিন পর ডেলিভারি ম্যান এর কল আসে। ডেলিভারি ম্যান ওটিপি জানতে চায়। তারপর আমি উনাদের কাছে ওটিপির কথা বললে, উনারা বলেন যে ফোনটা অন্য ব্রাঞ্চ থেকে পাঠাইছি তাই পুরো টাকা এডভান্স করতে হবে। প্রথমদিকে আমার একটু খটকা লেগেছিল কিন্তু উনারা বলল যে প্রোডাক্ট ডেলিভারি ম্যান এর কাছে আছে তো ফুল পেমেন্ট করতে সমস্যা কি? তো আমি বিশ্বাস করে বাকি ৩৩৫০ টাকাও অ্যাডভান্স করে দেই। তারপর আমি ওটিপির কথা জানতে চাইলে উনারা বলেন খরচসহ পাঠাননি, খরচসহ আরো ৩৬২০ টাকা পাঠাইতে হবে, তাহলে আমরা আপনার আগের ৩৫৫০ টাকা রিটার্ন করে দিব এসব বলে। তারপর আমি দিতে না চাইলেও বারবার কল দেয় ও আমাকে কনভেন্স করে নেয়। আর ওদের কথা মতো আমি সেই ৩৬২০ টাকাও অ্যাডভান্স করে দেই। ওরা টাকা পাওয়ার আগে প্রতিবারে আমাকে বলেছিল আমার আগের টাকা দু মিনিটের মধ্যে রিফান্ড করে দিবে কিন্তু তা তারা করেনি। টোটাল ৭১৭০ টাকা তাদেরকে অ্যাডভান্স করা হইছে। ওনারা তারপর বলে যে আমাদের এখান থেকে সাত হাজারের কম টাকা রিফান্ড করা সম্ভব না। তারপর বলে যে আমি যেই ৩৬২০ টাকা দিয়েছি সেটি নাকি ওটিপির জন্য সাবমিট করে দিছে। তারপর তারা বলে ৩৫৫০ টাকা ফেরত পেতে হলে আরো ৩৪৫০ টাকা তাদের এডভান্স করতে হবে বিকাশে, তারপর ৭ হাজার টাকার ওটা হলে তারা আমাকে ডিফান্ড করতে পারবে। কিন্তু আমার কাছে আর টাকা না থাকাই আমি দিতে পারিনি। ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাকে আমার একটা টাকাও ডিফান্ড করেনি, আর আমার অর্ডারকৃত ফোনও দেয়নি। এরা এক নাম্বারের ফ্রড। হাস্যকর বিষয়ে যে এতকিছুর পরেও এরা নিজেদেরকে মুসলমানের সন্তান দাবি করছিল। আমার এই পোস্ট করার কারণ যাতে আমার মত অন্য কেউ এভাবে এসব স্ক্যামারদের শিকার না হয়। সবার কাছে অনুরোধ এই পেজটিকে সবাই রিপোর্ট করুন। এদের একটি আইডি ডিজেবল হয়ে গেলে এরা বারবার নতুন নতুন আইডি খুলে মানুষকে ঠকায়। তাই আপনাদের কাছে অনুরোধ অনলাইন থেকে কেউ কোনদিন ফোন অর্ডার করবেন না।
0
1 / 1
Community Comments