TARGET PROFILE
Loss–৳2,040
Accused · Facebook Page · #CS-00938
Moto life 2.0
Where the money went 1
Evidence 5
Online presence
তৈরি: 24 Oct 2026 Approved by admin
In the reporter's words
🚨 সতর্কতা! বাইকারদের জন্য স্ক্যামার অ্যালার্ট! 🚨 একটা হেলমেটের পেজ, যারা পেজটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে দেখে বোঝার কোনো উপায়ই নেই এরা বাটপার। আমি নিজেও ধোঁকা খেয়েছি। আপনারা সাবধান থাকুন। 🙏 আমার সাথে যা ঘটেছে, শুরু থেকে শেষ: আমি অর্ডার করার পরপরই ওরা অ্যাডভান্স চাইলো, আমি সেটা দিয়েও দিলাম। অ্যাডভান্স নেওয়ার পর আমাকে মেমো পাঠালো। খুবই অভিনব কায়দায় হেলমেটের মাপ নিলো, সাথে কিছু গিফট দেওয়ার কথাও বললো। আমি বললাম ঠিক আছে, দিন। একদিন পর দেখি হেলমেট চলে এসেছে বলে ডেলিভারি ম্যান ফোন দিলো। তার নাম্বারটা ট্রুকলারেও খুব সুন্দর করে "ডেলিভারি ম্যান" নামে দেখাচ্ছিল। সে বললো, ওটিপির মাধ্যমে প্রোডাক্ট গ্রহণ করতে হবে, আর ওটিপি পেতে হলে আগে বাকি টাকা পে করতে হবে। আমি বললাম, আপনি আসেন, আমি তখন পে করে দেবো। সে বললো, না, আগে টাকা দিতে হবে, তারপর সে প্রোডাক্ট ভেরিফাই করে নিয়ে আসবে। টাকা না দিলে নাকি ওটিপি আসবে না আর ওটিপি ছাড়া ভেরিফাই হবে না, আর তখন সে প্রোডাক্ট আনতে পারবে না। আমার সন্দেহ হলো, তাই পেজে নক করলাম। পেজ বললো, এটাই নাকি ডেলিভারি কোম্পানির পলিসি। আমি জিজ্ঞেস করলাম কোন ডেলিভারি কোম্পানির মাধ্যমে পাঠিয়েছেন? বললো, "আমরা কন্টেইনারে পাঠাইছি, ট্র্যাক্ট কন্টেইনার। ওদের ওইরকম সিস্টেম। ওইভাবে নিতে না পারলে ক্যান্সেল করে দেন।" আমি তখন বললাম, আপনার ডেলিভারি ম্যান যেখানে আছে আমি সেখানে গিয়ে প্রোডাক্ট নেবো এবং টাকা দেবো তাছাড়া আমি একটা মানুষের হাতে হঠাৎ কোন কিছু না দেখেই নয় হাজার টাকা পাঠাতে পারবো না। তখন উনি ডেলিভারি ম্যানের সাথে কথা বলার কথা বললেন, তারপর আমাকে "খিলখেট" আসতে বলে। এরপর থেকে তাদের আর কোনো হদিস নাই! আমার অ্যাডভান্স করা ২০৪০ টাকা মেরে দিয়েছে। 💸 ⚠️ বাটপারদের নাম্বার: 📱 01881-010661 (বিকাশ পার্সোনাল) 📱 01625-474942 (নগদ পার্সোনাল)
0
1 / 1
Community Comments