TARGET PROFILE
Loss–৳2,450
Accused · Facebook Page · #CS-00841
Moto Headquarters
তৈরি: 12 Oct 2026 Approved by admin
In the reporter's words
এই পেইজ থেকে একটি হেলমেট অর্ডার করেছিলাম। এরপর বিক্রেতা প্রথমে বলে, টাকা সেন্ড মানি করতে হবে। কিন্তু শুরুতে কোনো অতিরিক্ত খরচের কথা জানায়নি। পরে একবার খরচের টাকা, আবার খরচসহ পুরো টাকা পাঠাতে বলে এবং জানায়, আগের টাকা রিফান্ড হয়ে যাবে। এরপর আবার বলে, OTP আসছে না, সার্ভার ডাউন হয়ে গেছে এবং টাকা ডাবল সেন্ড করতে হবে। আবার ৪২০০ টাকা পাঠাতে বলে। তখন আমার সন্দেহ হয় যে এখানে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতে শুরু করলে সে আর কোনো উত্তর দেয়নি। এরপর থেকে তার ফোন বন্ধ! আগেই সন্দেহ হয়েছিলো, কিন্তু ওদের পেইজে কোনো সন্দেহমূলক কিছু পাই নাই তাই ভেবেছি হয়তো সত্য। তবুও আমার আরও সতর্ক হওয়া দরকার ছিল। এরপর আমি ফ্রড কমেন্ট করাতে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, অনলাইনে কোনো পণ্য অর্ডার করার সময় সতর্ক থাকুন। বারবার বিভিন্ন অজুহাতে টাকা চাইলে যাচাই না করে আমার মত টাকা পাঠাবেন না। :')
0
1 / 1
Community Comments