বেনামি ব্যবহারকারী
২ সপ্তাহ আগে
৩১ বার দেখা হয়েছে
TARGET PROFILE
ক্ষতি৳2,450

অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-00841

Moto Headquarters

অনলাইন কেনাকাটাপণ্য না পাঠানো

হোয়াটসঅ্যাপ

+8801625722833 Chat

যেখানে টাকা নেওয়া হয়েছে 1

বিকাশ +8801625722833

প্রমাণ 6

তৈরি: 12 Oct 2026 Approved by admin

এই পেইজ থেকে একটি হেলমেট অর্ডার করেছিলাম। এরপর বিক্রেতা প্রথমে বলে, টাকা সেন্ড মানি করতে হবে। কিন্তু শুরুতে কোনো অতিরিক্ত খরচের কথা জানায়নি। পরে একবার খরচের টাকা, আবার খরচসহ পুরো টাকা পাঠাতে বলে এবং জানায়, আগের টাকা রিফান্ড হয়ে যাবে। এরপর আবার বলে, OTP আসছে না, সার্ভার ডাউন হয়ে গেছে এবং টাকা ডাবল সেন্ড করতে হবে। আবার ৪২০০ টাকা পাঠাতে বলে। তখন আমার সন্দেহ হয় যে এখানে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতে শুরু করলে সে আর কোনো উত্তর দেয়নি। এরপর থেকে তার ফোন বন্ধ! আগেই সন্দেহ হয়েছিলো, কিন্তু ওদের পেইজে কোনো সন্দেহমূলক কিছু পাই নাই তাই ভেবেছি হয়তো সত্য। তবুও আমার আরও সতর্ক হওয়া দরকার ছিল। এরপর আমি ফ্রড কমেন্ট করাতে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, অনলাইনে কোনো পণ্য অর্ডার করার সময় সতর্ক থাকুন। বারবার বিভিন্ন অজুহাতে টাকা চাইলে যাচাই না করে আমার মত টাকা পাঠাবেন না। :')
বেনামী রিপোর্টকারী
0

কমিউনিটির মন্তব্য
ড্যাশবোর্ডে ফিরে যান

Capscan-এ কীভাবে একটি রিপোর্ট যোগ হয়

১. তথ্য সংগ্রহ: ব্যবহারকারী প্রতারণার শিকার হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইলস) ওয়েবসাইটে রিপোর্ট জমা দেন।

২. প্রাথমিক যাচাই: আমাদের মডারেটর প্যানেল জমাকৃত প্রমাণ ও তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখেন।

৩. চূড়ান্ত অনুমোদন: প্রমাণ সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অ্যাডমিন প্যানেল রিপোর্টটি অ্যাপ্রুভ করে পাবলিকলি প্রকাশ করে, যাতে অন্যরা সতর্ক হতে পারে।

অভিযোগ করুন

একটি কারণ নির্বাচন করুন

অভিযোগ জমা হয়েছে

আমরা শীঘ্রই তদন্ত করব।