TARGET PROFILE
ক্ষতি–৳500
অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-01097
Lã Glitz By Bushra
প্রমাণ 10
অনলাইন উপস্থিতি
তৈরি: 11 Nov 2026 Approved by admin
রিপোর্টকারীর বক্তব্য
Apnarai bolen Ami ki akhne vul? Lã Glitz By Bushra 🙏🏻 একটি অনলাইন পেইজের কাছে আমার কিছু প্রশ্ন আছে! প্রায় ৫-৬ মাস আগে আপনাদের পেইজ থেকে একটি ড্রেস প্রি-অর্ডার করেছিলাম। আপনাদের কথা অনুযায়ী, এক মাসের মধ্যেই ড্রেসটি পাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আমি 500টাকা অগ্রিম পেমেন্টও করি। কিন্তু এক মাস পর আপনারা যে ড্রেসটি পাঠান, সেটি আমার অর্ডার করা মডেল ছিল না। আমি সেটি নিতে অস্বীকৃতি জানালে আপনারা আশ্বাস দেন, আমার অর্ডার করা ড্রেসটি এনে দেবেন, অন্যথায় সম্পূর্ণ টাকা ফেরত দেবেন। সেই আশ্বাসে আরও ২-৩ মাস অপেক্ষা করেছি। কিন্তু আপনারা ড্রেসটি রিস্টক করেননি। এরপর আমি টাকা ফেরত চাইলে দিনের পর দিন শুধু সময়ক্ষেপণ করা হয়েছে। কখনো মালিকের সঙ্গে কথা বলতে হবে, কখনো অন্য কোনো কারণ দেখানো হয়েছে। এমনকি টাকা ফেরত দেওয়ার জন্য নাম্বার নেওয়ার পরও কোনো সমাধান পাইনি। আমি আপনাদের যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট ধৈর্য ধরেছি। কিন্তু ৫-৬ মাস হয়ে যাওয়ার পরও নিজের অগ্রিম টাকা ফেরত পাওয়ার জন্য আমাকে বারবার বলতে হবে কেন? আমি আপনাদের কাছ থেকে আর কোনো ড্রেস নিতে চাই না। আমার অর্ডার করা ড্রেসটি যেহেতু দিতে পারেননি, তাই আমার 500 টাকা ফেরত দেওয়াটাই আপনাদের দায়িত্ব। কারও ব্যক্তিগত সমস্যাকে অসম্মান করছি না, কিন্তু সেই অজুহাতে একজন কাস্টমারের টাকা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি শুধু আমার পাওনা টাকাটাই ফেরত চাই। দয়া করে আর কোনো অজুহাত নয়, আমার টাকাটা ফেরত দিন। একজন কাস্টমার হিসেবে এটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে।
0
1 / 1
কমিউনিটির মন্তব্য