বেনামি ব্যবহারকারী
২ সপ্তাহ আগে
৫১ বার দেখা হয়েছে
TARGET PROFILE

অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-00822

cushion kingdom

অনলাইন কেনাকাটানকল পণ্য

প্রমাণ 6

অনলাইন উপস্থিতি

তৈরি: 09 Oct 2026 Approved by admin

cushion kingdom থেকে অর্ডার করে আমি খুবই হতাশ হয়েছি। আমি কাস্টমাইজড টেবিল ক্লথ ও চেয়ার কভার অর্ডার করেছিলাম। প্রথম থেকেই যোগাযোগে বেশ সমস্যা ছিল। অনেকবার জিজ্ঞেস করার পরও আমাকে প্রোডাক্টের দাম জানানো হচ্ছিল না। তবুও আমি টেবিল ও চেয়ারের মেজারমেন্ট দিয়ে দিই। ২ দিন পর জানানো হলো কুচির জন্য প্রয়োজনীয় লাল কাপড় পাওয়া যাচ্ছে না। আমি অনুরোধ করেছিলাম কোনোভাবে কাপড় ম্যানেজ করে কাজটা করে দেওয়ার জন্য। ৬ দিন পর আমি নিজেই মেসেজ দিয়ে আপডেট জানতে চাইলে আবারও বলা হলো যে এখনও একই রঙের লাল কাপড় পাওয়া যায়নি। এরপর জানানো হয় চেয়ার কভারের দৈর্ঘ্য ১৬/১৭ ইঞ্চি হবে, অথচ আমার চেয়ারের জন্য ন্যূনতম ১৯/২০ ইঞ্চি প্রয়োজন ছিল। তারপরও অর্ডার বাতিল না করে ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এভাবে প্রায় ১ মাস কেটে যায়। তখন আমি জানতে চাই কাজটা আদৌ করা হচ্ছে কি না। আমি বলেছিলাম, যদি এখনও বানানো না হয়ে থাকে তাহলে অর্ডারটি বাতিল করে দিতে। উত্তরে আমাকে বলা হয় যে তারা নাকি আগেই জানতেন আমি প্রোডাক্ট নেব না, তবুও তারা এটি তৈরি করেছেন। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। কারণ আমার যদি নেওয়ার ইচ্ছাই না থাকত, তাহলে আমি এতদিন অপেক্ষা করতাম কেন? সবশেষে প্রায় ১.৫ মাস পর প্রোডাক্ট হাতে পাই। কিন্তু তখন দেখি টেবিল ক্লথ আমার দেওয়া মেজারমেন্টের তুলনায় অনেক ছোট, আর চেয়ার কভারগুলোও ঠিকমতো ফিট হয়নি। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এসব সমস্যা বিস্তারিতভাবে জানানোর পরও তাদের পক্ষ থেকে কোনো কার্যকর সমাধান বা সহযোগিতা পাইনি। অর্ডার করার আগে পেজের ভালো ভালো রিভিউ দেখে ভরসা করেছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সত্যিই খুব হতাশাজনক ছিল।
বেনামী রিপোর্টকারী
0

কমিউনিটির মন্তব্য
ড্যাশবোর্ডে ফিরে যান

Capscan-এ কীভাবে একটি রিপোর্ট যোগ হয়

১. তথ্য সংগ্রহ: ব্যবহারকারী প্রতারণার শিকার হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইলস) ওয়েবসাইটে রিপোর্ট জমা দেন।

২. প্রাথমিক যাচাই: আমাদের মডারেটর প্যানেল জমাকৃত প্রমাণ ও তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখেন।

৩. চূড়ান্ত অনুমোদন: প্রমাণ সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অ্যাডমিন প্যানেল রিপোর্টটি অ্যাপ্রুভ করে পাবলিকলি প্রকাশ করে, যাতে অন্যরা সতর্ক হতে পারে।

অভিযোগ করুন

একটি কারণ নির্বাচন করুন

অভিযোগ জমা হয়েছে

আমরা শীঘ্রই তদন্ত করব।