TARGET PROFILE
Loss–৳3,000
Accused · Facebook Page · #CS-00749
Coradius It Center
Phone Number 1
Where the money went 1
Evidence 4
Online presence
Details
আমি প্রতারণা হই নাই কিন্তু অনেকে হইসে এবং তারা নিয়মিত তাদের zoom মিটিং চালিয়ে যাচ্ছে যেখানে প্রায় ৩০০+ মানুষ উপস্থিত থাকে
এটি একটি সতর্কতা মূলক পোস্ট
তৈরি: 17 Sep 2026
In the reporter's words
Coradius IT Center নামের একটি Facebook Page থেকে Ad run-এর মাধ্যমে ঘরে বসে freelancing শেখানোর নামে Zoom meeting করা হয়। সেই মিটিংয়ে তারা তাদের নিজেদের বানানো একটি website PPVBucks (ppvbucks.com)-এ ad দেখার মাধ্যমে প্রতি মিনিটে ১–২ ডলার ইনকাম করা যায় বলে দেখায়। এ সময় তারা একটি fake dashboard এবং income proof হিসেবে বিভিন্ন screenshot/প্রমাণও দেখায়। পরবর্তীতে তারা বলে যে, তারা এই সুযোগটি ফ্রিতে দিতে চেয়েছিল। কিন্তু আগের বছর ফ্রিতে দেওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে। তাই এবার security money হিসেবে ৩,০০০ টাকা দিলে তারা তাদের একটি secret group-এ add করবে বলে জানায়। তারা তাদের Zoom meeting-গুলো এতটাই realistic ভাবে উপস্থাপন করে যে, অনেক মানুষই তাদের সঙ্গে join করার জন্য আগ্রহী হয়ে যায়। তারা meeting-এর মধ্যে fake comments পড়ার নাটক করে এবং তাদের নিজেদের চক্রের মানুষদেরই unmute করে দেয়। সেই ব্যক্তিরা fake review দেয়, যা একটু মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যায় যে এগুলো সাজানো/ভুয়া review। দুঃখজনকভাবে, অনেক সহজ-সরল মানুষ বিষয়টি বুঝতে না পেরে ৩,০০০ টাকা send করে দেন এবং পরবর্তীতে fraud-এর শিকার হন। আমার আম্মুও তাদের কথার ফাঁদে পড়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমিও প্রথমে তাদের effort এবং Zoom meeting-এর presentation দেখে বুঝতে পারিনি যে তারা fraud করতে পারে। কিন্তু পরে কিছু research করে বুঝতে পারি যে বিষয়টি সন্দেহজনক এবং তাদের বিরুদ্ধে Facebook-এ একাধিক fraud complaint রয়েছে। এছাড়াও “Coradius It Center এর প্রতারণা থেকে সাবধান” নামে একটি Facebook Page-ও রয়েছে, যেখানে তাদের কথিত victims-রা তাদের অভিজ্ঞতা এবং অভিযোগের পোস্ট করে থাকেন। আমি বিষয়টি অন্যদের সতর্ক করার জন্য জানাচ্ছি, যাতে সহজ-সরল মানুষ তাদের realistic Zoom meeting, fake dashboard, fake income proof এবং fake reviews দেখে প্রতারিত না হন।
2
1 / 1
Community Comments