বেনামি ব্যবহারকারী
১ সপ্তাহ আগে
২৩ বার দেখা হয়েছে
TARGET PROFILE
ক্ষতি৳1,250

অভিযুক্ত · ফেসবুক পেজ · #CS-00877

Classy Closet

নকল পণ্যমানহীন পণ্য/সেবা

ফোন নম্বর 1

যেখানে টাকা নেওয়া হয়েছে 1

ক্যাশ (হাতে) হাতে হাতে / নম্বর নেই

প্রমাণ 12

অনলাইন উপস্থিতি

তৈরি: 16 Oct 2026 Approved by admin

Classy Closet ❌❌❌❌❌ অনলাইনে এই পেইজ থেকে ক্রিম কেনার আগে সচেতন হোন গতকাল আমি একটি ক্রিম কিনেছিলাম। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি খুব ভালো মানের এবং নিরাপদ পণ্য, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমনকি তারা এটিকে “ওয়ান ডে চ্যালেঞ্জ” বলেও প্রচার করেছিল, অর্থাৎ একদিন ব্যবহার করেই এর ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কিন্তু ক্রিমটি ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন! 🌸 রাতে ক্রিমটি মুখে লাগানোর পরপরই আমার ত্বকে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। প্রায় ৩০ মিনিট রাখার পর আর সহ্য করতে না পেরে মুখ ধুয়ে ফেলি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার পুরো মুখ লাল হয়ে গেছে। আমি রাতেই তাদের বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু সকালে আমার সমস্যার কোনো সমাধান দেওয়া বা দুঃখ প্রকাশ করার পরিবর্তে তারা বারবার দাবি করতে থাকে যে আমার ত্বক নাকি সংবেদনশীল! প্রথম কথা, আমার ত্বক সংবেদনশীল নয়। তাহলে তাদের লাইভে যখন বলা হয়েছিল পণ্যটি ভালো মানের এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তখন সেই দাবির দায়ভার কি তারা নেবেন না? একটি পণ্য ব্যবহারের পর কারও ত্বকে এমন প্রতিক্রিয়া হলে বিক্রেতার কাছ থেকে অন্তত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং যথাযথ সহযোগিতা আশা করা কি অন্যায়? অথচ তারা একবারও দুঃখ প্রকাশ না করে উল্টো আমাকে দোষারোপ করছে—আমার ত্বক সংবেদনশীল হলে আমি কেন পণ্যটি কিনেছি! এবার আসি পণ্যটির মানের কথায়। ক্রিমটির গন্ধও আমার কাছে খুবই বাজে লেগেছে, আর এর গুণগত মান দেখে আমার কাছে একেবারেই নিম্নমানের মনে হয়েছে। সব মিলিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। 💔 মাত্র ১,২৫০ টাকা খরচ করে এমন অভিজ্ঞতা হবে, তা সত্যিই ভাবিনি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, যেন অন্যরা এই পেইজ থেকে প্রসাধনী কেনার আগে একটু সতর্ক হতে পারেন। আপনারা শুধু লাইভে বলা কথা বা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কোনো পণ্য কিনবেন না। পণ্যের উপাদান, প্রস্তুতকারকের তথ্য, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন।
বেনামী রিপোর্টকারী
0

কমিউনিটির মন্তব্য
ড্যাশবোর্ডে ফিরে যান

Capscan-এ কীভাবে একটি রিপোর্ট যোগ হয়

১. তথ্য সংগ্রহ: ব্যবহারকারী প্রতারণার শিকার হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইলস) ওয়েবসাইটে রিপোর্ট জমা দেন।

২. প্রাথমিক যাচাই: আমাদের মডারেটর প্যানেল জমাকৃত প্রমাণ ও তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখেন।

৩. চূড়ান্ত অনুমোদন: প্রমাণ সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অ্যাডমিন প্যানেল রিপোর্টটি অ্যাপ্রুভ করে পাবলিকলি প্রকাশ করে, যাতে অন্যরা সতর্ক হতে পারে।

অভিযোগ করুন

একটি কারণ নির্বাচন করুন

অভিযোগ জমা হয়েছে

আমরা শীঘ্রই তদন্ত করব।