TARGET PROFILE
Accused · Facebook Page · #CS-00503
Anzaar
Evidence 4
Online presence
তৈরি: 17 May 2026
In the reporter's words
Anzar থেকে এই বোরকা অর্ডার করি আমি। উনাদের শর্ত হলো ৫ হাজার টাকার উপরে অর্ডার করলে ৫০০ টাকা এডভান্স করতে হয়। এতো বড় একটা পেইজ, এত নাম ডাক, নিশ্চয়ই প্রোডাক্ট নিয়ে হতাশ হবো না এজন্য আমি ৫০০ টাকা এডভান্স করি। এর পর আমার পার্সেল আসে, পার্সেল খুলে দেখি বোরকার কালারের এত পার্থক্য। ( আমি ছবি এড করেছি)। এর পর উনাদের ফোন দেই যে কালার যেমন দেখেছিলাম একদম অই রকম না। আমি প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করব। কিন্তু আমি যে ৫০০ টাকা এডভান্স করেছি অইটা কি করবেন? উনারা বিষয়টি দেখছি বলে কেটে দেয় এর পর ফোন দেই,ফোন রিসিভ করে না। এদিকে ডেলিভারি ম্যান চিল্লা চিল্লি শুরু করছে তার দেরি হয়ে যাচ্ছে৷ এর পর কিছুক্ষন পরে উনারা ফোন রিসিভ করে বলেন ক্যামেরার জন্য এমন হয়। আর এটা ক্যান্সেল করা সম্ভব না। চাইলে আমি পার্সিয়াল করে রাখতে পারি৷ মানে আমার বোরকা নাই, কিন্তু হিজাব রাখতে হবে। এখন আমার কথা হলো কালারের পার্থক্য এত কেন হবে? উনারা ক্যামেরা দিয়ে তুলছে,আমিও তো ক্যামেরা দিয়েই ছবি তুলছি। আর এত লাইট,এত ক্যামেরা কেন? যেখানে প্রোডাক্ট এর কালার এত পার্থক্য হবে? আর টাকা রিটার্ন সম্ভব না!!! উনারা এত গুলা কন্ডিশন দিয়েছিল প্রোডাক্ট এক্সচেইংজ করতে হলে আগে প্যাকেট খুলছেন সেটার ভিডিও করতে হবে ব্লা ব্লা.. এত কথা বলতে পারল কিন্তু একবার তো বলল না এই টাকা অফেরতযোগ্য। প্রোডাক্ট রিটার্ন করলেও এই প্রোডাক্ট রিটার্ন হবে না। টাকা মাইর যাবে আমার সে জন্য এক প্রকার বাধ্য হয়ে আমি হিজাব টা রাখি৷ মানে আমার বোরকা নেই কিন্তু হিজাব কিনতে হয়েছে৷ আমি জানি না এত বড় পেইজ,এত নাম ডাক। এরা কি সবার সাথেই এমন করে নাকি আমার সাথেই এমন করল।
0
1 / 1
Community Comments