বেনামি ব্যবহারকারী
২১ সপ্তাহ আগে
৬৬ বার দেখা হয়েছে
TARGET PROFILE
ক্ষতি৳9,000

অভিযুক্ত · প্রতিষ্ঠান · #CS-00534

Ac Adviser

হয়রানি ১০ মে ২০২৬ 449,Mokki Mosjid Road,West Rampura,Dhaka-1219

ফোন নম্বর 1

ইমেইল

[email protected]

হোয়াটসঅ্যাপ

+8801916567541 Chat

প্রমাণ 8

অনলাইন উপস্থিতি

বিস্তারিত

আমাকে প্রচুর হয়রানি করেছে কল দিলে সহজে কল রিসিভ করে না আসার কথা বলে আসে না বলা হয়েছিল রিফান্ড দিবে সেটাও দেয় নি।আমার কাছে কল রেকর্ড আছে।

তৈরি: 01 Jun 2026

গত ২৩.০৪.২০২৬ এ এসি সার্ভিসিং এর জন্য ac adviser কোম্পানি থেকে আমার বাসায় দুইজন টেকনিশিয়ান আসেন একজন হলো প্রতিষ্ঠানটির মালিক আরেকজন ওনার এসিস্টেন্ট।তারা এসি চেক করে বলে আমার ইনডোর ইউনিটে লিকেজ আছে তাই সার্ভিসিং এর জন্য তাঁদের অফিসে নিয়ে যেতে হবে যথাক্রমে তারা আমার ইনডোর ইউনিটটি খুলে নিয়ে যান এবং এটাও বলেছে যে ১ মাসের মধ্যে কোনো প্রবলেম হলে তারা এটা আবার ঠিক করে দিবে।তারা এসি সার্ভিসিং এর জন্য আমার কাছে ৮৫০০ টাকা দাবি করে দামাদামি করার পর ৬ হাজার টাকায় এসিটি সার্ভিসিং করার চুক্তি করি।তারা আমাকে এটাও বলেছেন যে ইনডোর ইউনিটটি পরের দিন ই সার্ভিসিং হয়ে যাবে তাঁদের কথা মোতাবেক পরের দিন আমি তাদেরকে ফোন দেই ইনডোর ইউনিটটি সার্ভিসিং করা হয়েছে কিনা এটা জানার জন্য তখন তারা বলে যে এখনো নাকি সার্ভিসিং কমপ্লিট হয়নি এটা নিয়ে তারা কাজ করতেছে তাই একটু সময় লাগবে আমি তাদেরকে যথাযথ সময় দিলাম তারপর পরের দিন আবার ফোন দিলাম তখন ও বলেছে যে এখনো নাকি সার্ভিসিং কমপ্লিট হয়নি আরো একদিন সময় লাগবে এটাও আমি মেনে নিলাম এবং বললো যে রাতে সে ফোন করে জানাবে রাতে সে ফোন করে জানাচ্ছিলো না দেখে আমি নিজে তাদেরকে বার বার ফোন দিয়ে আপডেট নিচ্ছিলাম এক পর্যায়ে বললো ইনডোর ইউনিটটি ঠিক হয়ে গেছে আগামীকাল তারা পাঠিয়ে দিবে তারপর পরের দিন তাঁদের লোক নিয়ে আসে যথাক্রমে ইনডোর ইউনিটটি লাগিয়ে দিয়ে যায় আর বলে গেছে যে ১ মাসের মধ্যে কিছু হলে তাদেরকে যেন ফোন করি। তারপর এসিটি ঐদিন দুই-এক বার ব্যবহার করে দেখলাম মোটামুটি ঠান্ডা হচ্ছিলো। পরের দিন এসি অন করার পর দেখি আর কোনো ঠান্ডা হচ্ছে না পরে এই বিষয়টা তাদেরকে অবগত করি এবং তারা বলে যে পরের দিন লোক পাঠিয়ে দিবে। পরের দিন সারাদিন চলে যায় তাঁদের আর কোনো খবর নেই তাদেরকে এই ব্যাপারে অনেকবার কল করেছিলাম তবুও কোনো লাভ হচ্ছিলোনা যেসময় ফোন দেই তখন ই বলে যে সন্ধ্যার সময় যাবে এক পর্যায়ে রাতের বেলা তাঁদের টেকনিশিয়ান আমাকে জানায় আজকে নাকি তারা আমার বাসায় আসতে পারবে না।এটা শুনে তো আমার মাথা গরম হয়ে গেলো তখন তাদেরকে বললাম কেন আমাকে সারাদিন হয়রানি করালেন তখন তারা আবোল তাবোল বুঝাচ্ছিলো আমাকে। পরের দিন তাঁদের লোক আসে এসে বলেন যে আমার ইনডোর নাকি আবার লিক হয়ে গেছে এটা খুলে নিয়ে যেতে হবে তখন তাঁদের টেকনিশিয়ান মালিককে ফোন দেন ফোন দেওয়ার পর মালিক বলে সম্পূর্ণ এসি খুলে নিয়ে যেতে তখন আমি তাদেরকে বললাম কেন তারা প্রথমবার আসার পর ভালোমতো চেক করেননি আমাকে কিসের জন্য এতো হয়রানি হতে হলো তখন তারা বলে যে প্রথমবার নাকি তারা বুঝতে পারেননি তাই এবার সম্পূর্ণ এসি খুলে নিয়ে যেয়ে চেক করবে পরে তারা সম্পূর্ণ এসি খুলে নিয়ে যান তারপর আমি দুই দিন পরে তাদেরকে ফোন দেই এবং জিজ্ঞাসা করি যে এসি ঠিক হয়েছে কিনা তখন তারা বলে যে আপনার ইনডোর এবং আউটডোরে কোনো প্রবলেম নাই প্রবলেম হলো কপার পাইপে কপার পাইপ চেঞ্জ করতে হবে তখন আমি তাঁদেরকে বলি কেন তারা প্রথমবার এসে ভালোমতো চেক করেননি এতো হয়রানি করার মানে কি আমার এতো টাকা কেন নষ্ট করলেন তখন তারা বলে যে তারা নাকি বুঝতে পারেনি এবং এটাও বললো যে কপার পাইপ চেঞ্জ করলে ১০০% ঠিক হবে এরপরে যদি কোনো প্রবলেম হয় সেই দায়ভার কোম্পানির মালিক বহন করবে। তাঁদের কথামতো আমি রাজি হলাম পরের দিন তারা আমার বাসায় ফুল এসি নিয়ে আসে এরপর আমার কাছ থেকে টাকা নিয়ে কপার পাইপ কিনে নিয়ে আসে তারপর সম্পূর্ণ এসি লাগিয়ে দিয়ে যায় তখন হালকা হালকা ঠান্ডা হচ্ছিলো যেই তারা চলে গেলো কিছুক্ষন পর দেখি আর কোনো ঠান্ডায় হচ্ছেনা এরপর আমি অনেক টেনশনে পরে গেলাম কারণ এসি সার্ভিসিং+কপার পাইপ কিনে আমার ৯০০০ টাকা চলে গেছে পরে তাদেরকে আমি ফোন দেই ফোন দিয়ে বলি যে আমার এসিতে ঠান্ডা বাতাস বের হয় না তখন তারা এসে ১-১.৫ ঘন্টা ঘাঁটাঘাঁটি করে বললো এসি দুই ঘন্টা পর চালাতে তারপর নাকি ঠিক হয়ে যাবে তাঁদের কথামতো দুই ঘন্টা পর চালালাম তারপরেও কোনো ঠান্ডা হচ্ছে না তারপর তাঁদের মালিককে ফোন দিয়ে বিষয়টা জানাই তাঁদের মালিক বললো সমস্যা নেই সে নাকি আগামীকাল সকালে আসবে আগামীকাল এসে ঠিক করে দিবে পরের দিন সকালে মালিককে ফোন দিলাম এবং বলি যে কখন আসবেন যখন ই ফোন দেই তখন ই বলে যে একটু পর রওনা দিবে বা রওনা হয়েছে মানে আমাকে এক প্রকার ঘুরানো শুরু করছিলো এক পর্যায়ে সে আমাকে ব্লক করে দেয় সব জায়গা থেকে। তারপর বিকাল ৩:৩০ বাজে তখন আমাকে হঠাৎ করে ফোন দেয় এবং সে বলে যে সে নাকি বাসার এইখানে এসেছে বাসা নাকি চিনতেছে না ভুলে গেছে তারপর আমি নিচে যেয়ে তাকে নিয়ে আসি আর বলি যে আমাকে ব্লক করলেন কেন তখন সে আমাকে বলে যে বারবার ফোন দেওয়ার কারণে সে নাকি ব্লক দিয়েছেন তার নাকি অনেক ফোন আসে তাই নাকি ডিস্ট্রাব হচ্ছিলো। এক পর্যায়ে আমি তাকে বলি এতো টাকা দিয়ে সারলাম ঠিক না হলে আপনাকে ফোন দিবো না।আমি তো টেনশনের মধ্যে আছি তখন সে আবোল তাবোল বলে আমাকে তারপর এসি চেক করে বলে যে এসি নাকি ঠিক আছে ঠান্ডা হচ্ছে আমি তাকে বললাম যে এসি দিয়ে একদম হালকা ঠান্ডা বের হচ্ছে আগে তো এমন ছিল না আগে তীব্র ঠান্ডা বের হতো তখন সে হাবিজাবি বুঝিয়ে বাসা থেকে চলে যায় তারা যাওয়ার পর এসি কিছুক্ষন চালানোর পর দেখি ঠিক মতো ঠান্ডায় হচ্ছে না E6 লেখা আসে আর গরম বাতাস বের হচ্ছে তারপর আমি ভিডিও করে তাদেরকে পাঠাই তখন তারা বলে যে রবিবারে আসবে মানে আজকে আসার কথা ছিল আজকে তাদেরকে ফোন দেওয়ার পর মালিক বলে যে সে নিজে আসবে সন্ধ্যা ৬-৭ টার দিকে সারাদিন চলে গেলো পরে বিকাল ৫ টা নাগাদ আমি তাদেরকে ফোন দেই তখন ও বলে যে ৬-৭ টার মধ্যে আসবে তারপর যখন ৭ টা বেজে গেলো ওদের আর কোনো খবর ই দেখছি না তখন তাদেরকে ফোন দিলে আমাকে বলে যে খিলগাঁও আছে আসতেছি কিছুক্ষন পর আবার ফোন দিলাম তখন বলে যে বাসে আছে এখনো নাকি সে নামে নাই নেমে ফোন দিবে। কিছুক্ষন পর ফোন দিলাম তখন সুর পাল্টিয়ে বলে যে সে নাকি কাজলায় আছে বৃষ্টিতে আটকা পড়েছে তার লেট্ হবে তখন আমি তাকে বললাম এইজন্য আমি আপনাকে সকালে আসতে বলছিলাম তখন সে বলে যে সে নাকি তাহলে কাল সকালেই আসবে পরে আমি বললাম আজকে আসবেননা তখন সে বলে যে বৃষ্টিতে আটকা আছি কেমনে আসবো তাহলে চিন্তা করুন কিভাবে আমার সাথে প্রতারণা ও হয়রানি করেছে তারা। উপরের সমস্ত লেখা পরে আশা করি বুঝতে পেরেছেন তারা আমার সাথে কত বড় ধরণের প্রতারণা ও হয়রানি করেছেন।আমি এর যথাপোযুক্ত বিচার চাই আপনাদের কাছে নাহলে এরা সবার সাথেই এমন প্রতারণা করবে।
বেনামী রিপোর্টকারী
0

কমিউনিটির মন্তব্য
ড্যাশবোর্ডে ফিরে যান

Capscan-এ কীভাবে একটি রিপোর্ট যোগ হয়

১. তথ্য সংগ্রহ: ব্যবহারকারী প্রতারণার শিকার হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইলস) ওয়েবসাইটে রিপোর্ট জমা দেন।

২. প্রাথমিক যাচাই: আমাদের মডারেটর প্যানেল জমাকৃত প্রমাণ ও তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখেন।

৩. চূড়ান্ত অনুমোদন: প্রমাণ সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অ্যাডমিন প্যানেল রিপোর্টটি অ্যাপ্রুভ করে পাবলিকলি প্রকাশ করে, যাতে অন্যরা সতর্ক হতে পারে।

অভিযোগ করুন

একটি কারণ নির্বাচন করুন

অভিযোগ জমা হয়েছে

আমরা শীঘ্রই তদন্ত করব।