রিভিউ যার জন্য
Believer's Sign থেকে গত সপ্তাহে দুইটা ট্রাউজার এবং একটা টিশার্ট অর্ডার করি। ট্রাউজার সাইজে সমস্যা হওয়ায় আমি রিপ্লেস করার জন্য বলি। কিন্তু তাদের স্টক নেই তাই রিটার্ন দেওয়া যাবে। কিন্তু শর্ত হলো 2X কুরিয়ার খরচ + ৫০ টাকা নাকি প্যাকেজিং খরচ আমাকে দেওয়া লাগবে। ৯৫০ টাকার দুইটা প্যান্টের জন্য তারা আমাকে ৬৫০ টাকা সর্বোচ্চ রিটার্ন করতে চাই এবং ১৫ দিন সময় লাগবে নাকি। অথচ, আমি ১২০ ডেলিভারি চার্জ দিয়ে পণ্য কিনেছি এবং রিটার্নের জন্য ১২০ টাকা দিতে রাজি আছি। এখানে অ্যামাউন্ট কম হলেও এমন স্কামি পলিসি তারা কি উদ্দেশ্য বানিয়েছে জানা নাই।