গ্রাহকের রিভিউ

Naturo

4.0 · ৩টি রিভিউ খাদ্য ও পানীয় উৎপাদন
প্রোফাইল দেখুন
ন
নাফিজ
খারাপ

ভিডিওর কালার, সুগার-কোটিং করা সুন্দর কথা আর বাস্তবের মিল যে কতটা আকাশ-পাতাল হতে পারে, তার প্রমাণ পেলাম Naturo পেজ থেকে Order করে। আমি সাধারণতঃ বাজার থেকে ফ্রেশ বাদাম কিনে মধু দিয়ে মিক্স করে খাই, যেটার টেস্ট মাশাল্লাহ অনেক ভালো হয়। কিন্তু সম্প্রতি পেজে লোভনীয় ভিডিও দেখে ভাবলাম ওদের Honey Nuts ট্রাই করে দেখি। ভিডিওতে দেখানো হয়েছিল লাইট কালারের ফ্রেশ মধু আর হাই-কোয়ালিটি প্যাকেজিং, অথচ ডেলিভারি পাওয়ার পর যা পেলাম তা দেখে পুরো হতাশ! ঘটনাগুলো সংক্ষেপে শেয়ার করছি: মধুর কোয়ালিটি ও ময়লা: বোতল খুলে দেখি মধু একদম কালচে হয়ে আছে। পরে খেয়াল করলাম বাদামগুলো মনে হয় ধোওয়া ছাড়াই মিক্স করেছে। বাদামের গায়ে লেগে থাকা কালো কালো ময়লা মধুর সাথে মিশে পুরো মিশ্রণটাই বিচ্ছিরি কালচে হয়ে গেছে! কাঁচা ও নিম্নমানের বাদাম: কোনো বাদাম রোস্ট করা হয়নি, একদম কাঁচা স্বাদ। এর ওপর নিম্নমানের লিচু ফুলের কালচে মধুর কম্বিনেশন... জঘন্য একটা টেস্ট! সত্যি বলতে, আমি যেকোনো খাবারের স্বাদ মানিয়ে নিতে পারি, কিন্তু এই Honey Nuts মুখে দেওয়ার পর আমার বমি পাওয়ার মতো অবস্থা হয়েছে। খেজুরের মান: সাথে থাকা খেজুরের কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। প্যাকেজিংয়ের মিথ্যা দাবি: ভিডিওতে বড় বড় কথা বলা হয়েছিল ওদের লিক-প্রুফ হাই-প্যাকেজিং নিয়ে। বাস্তবে দেখি ক্যাপ বা ঢাকনা মধুর আঠায় একাকার হয়ে আছে। কাস্টমার সার্ভিস zero: পেজে মেসেজ দিয়ে এই বিষয়ে অভিযোগ করার পরও কোনো রেসপন্স বা সাড়া পাওয়া যায়নি। ভিডিওতে এত কিছু দাবি করে সম্পূর্ণ ভুয়া এবং নিম্নমানের জিনিস পাঠালো। পুরো ১৪০০ টাকা সোজা জলে গেল! আমার ব্যক্তিগত পরামর্শ: ভাই ও বোনেরা, অনলাইনে এসব পেজের চটকদার ভিডিও দেখে প্রতারিত হবেন না। এদের কাছ থেকে Honey Nuts না কিনে নিজে বাজার থেকে ভালো মানের বাদাম আর মধু কিনে একসাথে মিক্স করে খান। স্বাস্থ্যেও ভালো থাকবেন, টেস্টও পাবেন এবং টাকাও লস হবে না।